
অনুশীলনের সময় ঊরুর পেশিতে চোট পেয়েছেন ব্রাজিলের মিডফিল্ডার ফিলিপে কুতিনহো। আর এতেই আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের হয়ে কুতিনহোর না খেলার শঙ্কা তৈরি হয়েছে।
চোটের কারণে বিশ্বকাপের আগেই স্কোয়াড থেকে ছিটকে গেলেন ব্রাজিলের মধ্যমাঠের এই তারকা। এ থেকে সেরে উঠতে অন্তত দুই মাসের অধিক সময় লাগতে পারে বলে জানিয়েছেন অ্যাস্টন ভিলার কোচ উনাই এমিরি।
কুতিনহোর জায়গায় বিশ্বকাপে জায়গা পেতে পারেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোতে খেলা ৩৩ বছর বয়সি এভারটন রিবেইরো। সম্প্রতি কুতিনহোর ফর্ম ভালো যাচ্ছিল না। তিনি গোল এবং গোলে সহায়তাও করতে পারছেন না। চলতি মৌসুমে ১৩ ম্যাচ খেলে কোনো গোল এবং সহায়তা করতে পারেননি তিনি। এ বছরের শুরুতে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছিলেন কুতিনহো।
এদিকে, কুতিনহোর ছন্দ পতনের কারণে তাকে দলে রাখা নিয়ে দোটানায় ছিলেন ব্রাজিলের কোচ তিতে। চোটের কারণে তিতের সে চিন্তা কমে এসেছে। বাদ দেওয়ার আগেই চোট তিতের কাজ সহজ করে দিয়েছে।
কুতিনহোর চোট নিয়ে অ্যাস্টন ভিলার কোচ উনাই এমিরি বলেছেন, ‘চোটের কারণে দীর্ঘ সময়ের জন্যই মাঠের বাইরে থাকতে হবে কুতিনহোকে। শুধু বিশ্বকাপ নয়, এর পরেও তাকে বিশ্রামে থাকতে হতে পারে।’
ব্রাজিলের হয়ে ২০১৮ বিশ্বকাপে সুইজারল্যান্ড ও কোস্টারিকার বিপক্ষে ২ গোল এবং কোয়ার্টার ফাইনালে একটি গোল করতে সহায়তা করেন। ২০২২ বিশ্বকাপের বাছাইপর্বেও করেছেন ২ গোল। এবারের কাতার বিশ্বকাপে ব্রাজিলের খেলা শুরু হবে আগামী ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে। ব্রাজিল রয়েছে ‘জি’ গ্রুপে। এই গ্রুপের অপর দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড (২৮ নভেম্বর) ও ক্যামেরুন (২ ডিসেম্বর)।
- ১দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী
- ২শেয়ারবাজারে বন্ধ প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৫
- ৩মা মাছ রক্ষায় হাওরে হচ্ছে ‘মিঠা পানির মাছের অভয়াশ্রম’
- ৪চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে
- ৫‘লুটপাটের’ নতুন লাইসেন্স জ্বালানি খাতের বেসরকারিকরণ : জামায়াত
- ৬সোশ্যাল মিডিয়ায় মেসির বাবার মৃত্যুর সংবাদ, সত্যি নাকি গুজব!
- ৭মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত রাবির ইফাদ বাঁচতে চান
- ৮সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে
- ৯সাতক্ষীরায় বর্ষা মৌসুমে পাট পঁচানোর ধুম
- ১০চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনা করা হচ্ছে : পর্যটনমন্ত্রী
- ১সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ২বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৫চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ৬জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৭সাতক্ষীরা-ভেটখালী সড়কে বড় বড় খানাখন্দ, চলাচলে চরম ভোগান্তি
- ৮অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৯আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ’র ওরস সোমবার শুরু
- ১০চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব





পাঠকের মতামত