
গবাদি প্রাণীর জন্য যুক্তরাষ্ট্রের অলটেক বায়োটেকনোলজি কোম্পানির পুষ্টি জাতীয় ওষুধ আমদানি করে প্রথমবারের মতো দেশে বিপণন ও বিতরণ করতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডভেন্ট ফার্মা। ধারণা করা হচ্ছে, এই পদক্ষেপ এডভেন্ট ফার্মার মুনাফায় ইতিবাচক ভূমিকা রাখবে। সম্প্রতি উভয় কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
অলটেক বায়োটেকনোলজির ভারতের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. আমান সাইদ ও এডভেন্ট ফার্মার এমডি ফারিয়া বিনতে আলম এই চুক্তি সই করেন।
প্রাথমিক অবস্থায় এডভেন্ট ফার্মা অলটেক বায়োটেকনোলজির চারটি পণ্য নিয়ে কাজ শুরু করবে। পণ্যগুলো হচ্ছে বায়োপ্লেক্স ডেইরি ম্যাক্স পাউডার, বায়োপ্লেক্স ডেইরি ম্যাক্স বোলাস, ইয়া সাক ফার্ম প্যাক ও ইয়া সাক বোলাস।
শুরুতে এডভেন্ট ফার্মা অলটেক বায়োটেকনোলজির আট কোটি টাকার বেশি পণ্য আমদানি করে বাজারজাত করবে। এতে উভয় কোম্পানির রাজস্ব বৃদ্ধি পাবে। এ রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করতে উভয় কোম্পানি কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ।
অলটেক বায়োটেকনোলজি প্রাণী পুষ্টিতে বহুল প্রশংসিত ও পথপ্রদর্শক একটি কোম্পানি। এ কোম্পানিটিকে ১৯৮০ সালে ড. পিয়ারস লিংনস প্রতিষ্ঠা করেন। কোম্পানিটির সদরদপ্তর যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে।
অলটেক একটি প্রাইভেট কোম্পানি, এটি বিশ্বব্যাপী ১২০টি দেশে কাজ করছে। বর্তমানে ৬ হাজারের অধিক জনবল কোম্পানির অগ্রগতির জন্য একসাথে কাজ করছে। প্রাণী পুষ্টিতে খামারিদের সেবা ও লাভের প্রবৃদ্ধির জন্য অলটেকে ১০০ জনের বেশি বিজ্ঞানী রয়েছেন। যারা ৫টি বায়োসায়েন্স সেন্টারের মাধ্যমে কাজ করে যাচ্ছেন। বিশ্বজুড়ে ২০টিরও বেশি কোম্পানি অলটেকের সঙ্গে সম্পৃক্ত। আমেরিকার এ কোম্পানিটির গবাদি প্রাণীর জন্য আইএফএমের ল্যাব আছে।
অলটেক বায়োটেকনোলজির পণ্য ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) অনুমোদিত এবং কার্বন ট্রাস্ট দ্বারা প্রত্যয়িত। যা গ্রিন হাউজ গ্যাস নির্গমন হ্রাসে পরিবেশে ইতিবাচক প্রভাব রাখে।
এডভেন্ট ফার্মা লিমিটেড বাংলাদেশের পুঁজিবাজারে নিবন্ধিত একটি পাবলিক লিমিটেড কোম্পানি যারা শুধুমাত্র গবাদি প্রাণীর ঔষধ উৎপাদন আমদানি বিক্রয় বিপণন ও বিতরণের সাথে দীর্ঘদিন অতি সুনামের সাথে কাজ করে যাচ্ছে।
বিপি/আজাদ
- ১ষড়যন্ত্রে হতাশ না হয়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- ২দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল পলিমার
- ৩নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৪কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল
- ৫পাঁচ মাসে সরকারের বড় চ্যালেঞ্জ ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠন
- ৬শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৭লেনদেনের শীর্ষে কুইন সাউথ
- ৮বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে জোর
- ৯উত্থানে ফিরেছে পুঁজিবাজার
- ১০২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে আনার অঙ্গীকার বাংলাদেশের
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ৩মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৪চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা
- ৫যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
- ৬জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
- ৭৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ৮জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৯হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অনুরোধ ধর্মমন্ত্রীর
- ১০জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে





পাঠকের মতামত