
লুইস সুয়ারেসের জোড়া গোলে কাদিজের মাঠে ৪-২ ব্যবধানে জিতেছে অ্যাতলেতিকো মাদ্রিদ। টানা ৮ জয়ে লা লিগায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষস্থান ধরে রেখেছে দিয়েগো সিমিওনের দল।
২৮তম মিনিটে দুর্দান্ত ফ্রি-কিক থেকে অ্যাতলেতিকোকে এগিয়ে দেন সুয়ারেস। ৩৫তম মিনিটে আলভারো নেগ্রেদোর গোলে সমতায় ফেরে কাদিজ। টমাস লেমারের ক্রস থেকে ৪৪তম মিনিটে সাউল নিগুয়েজের গোলে ফের লিড নেয় অ্যাতলেতিকো।
এরপর পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধানটা ৩-১ করেন সুয়ারেস। ৭১তম মিনিটে ফের নেগ্রেদোর গোলে ম্যাচে ফেরার আভাস দেয় কাদিজ। তবে ৮৮তম মিনিটে স্বাগতিকদের সেই আশায় পানি ঢেলে দেয় কোকের গোল।
জোড়া গোলে লা লিগার চলতি মৌসুমের গোলদাতাদের তালিকায় শীর্ষস্থানে বসেছেন সুয়ারেস। ১৬ ম্যাচে ১৪ গোল করেছেন উরুগুইয়ান এ ফরোয়ার্ড। গত গ্রীষ্মে বার্সেলোনা ছেড়ে অ্যাতলেতিকোতে যোগ দেন তিনি।
এই জয়ে ২১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষস্থান ধরে রেখেছে সিমিওনের দল। যা দুই ও তিনে থাকা বার্সেলোনা ও রিয়ালের চেয়ে ১০ পয়েন্ট বেশি। ২০১৪ সালের পর লা লিগায় এবারই টানা ৮ ম্যাচে জয় পেলো অ্যাতলেতিকো। যার মধ্যে ১৬ লিগ ম্যাচের মধ্যে তাদের জয় ১৫টিতে।
- ১পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ২মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৩সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৪জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৫বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৬পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৭অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৮৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৯চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ১০এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৫ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৬বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৭‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৮৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৯ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ১০মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি





পাঠকের মতামত