
পিএসজির কোচ হওয়ার পর লিওনেল মেসিকে দলের টানার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন মাউরিসিও পচেত্তিনো। কেননা চলতি মৌসুম শেষেই বার্সেলোনার সঙ্গে আর্জেন্টাইন অধিনায়কের চুক্তি শেষ হবে।
অন্যদিকে পচেত্তিনো নিজেও একজন আর্জেন্টাইন। আর ফুটবল বিশেষজ্ঞদের মতে স্বদেশির অধীনে খেলা এবং পুরনো সতীর্থ ও বন্ধু নেইমারের সঙ্গে ফের মাঠে নামতে পারেন মেসি।
আরএমসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে পচেত্তিনো জানান, দলের উন্নতিতে মেসির মতো ফুটবলার প্রয়োজন।
পচেত্তিনো বলেন, ‘দলের উন্নতির পরিকল্পনা রয়েছে। যদি মেসির কোচ হওয়ার সুযোগ আসে, তবে সেটা হবে দারুণ। যদিও নাও হয়, কোনো সমস্যা নেই। ’
এদিকে মেসি ও পচেত্তিনোর মাঝে একটি মিল রয়েছে। দুজনেরই শৈশবের ক্লাব ছিল আর্জেন্টাইন নিউওয়েলস ওল্ড বয়েজ।
তিনি আরও বলেন, ‘মেসি এবং আমি নিউওয়েলসের স্মৃতি নিয়ে আলোচনা করি। আমরা দুজনেই সেই দলের জার্সি পরেছিলাম। এখানে আমাদের মাঝে মিল রয়েছে। আপনি জানেন না ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে এবং কোথায় আমরা মিলিত হবো। ’
মেসি পিএসজিতে আসলে শুধু যে স্বদেশি পচেত্তিনোর সঙ্গেই সাক্ষাৎ হবে এমনটি নয়, এই দলে তার জাতীয় দল সতীর্থ আনহেল দি মারিয়া ও লিওনার্দো পারেদেসর মতো তারকারা খেলেন। এছাড়া নেইমার ও এ সময়ের তরুণ সেনসেশন কিলিয়ান এমবাপ্পে তো রয়েছেই।
- ১চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ২এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৩মাসিক সম্মানি পাবে ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় উপাসনালয়ের কর্মীরা : জনপ্রশাসন উপদেষ্টা
- ৪৫৫৬ কোটি টাকায় নির্মিত ২২০ আশ্রয়কেন্দ্রের কোনোটিই শতভাগ উপযোগী নয়
- ৫আল ওয়াহদা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- ৬বাগেরহাটে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
- ৭‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৮হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
- ৯হাজারো প্রাণের আত্মত্যাগ বৃথা যায়নি: প্রধানমন্ত্রী
- ১০মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৬রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৭পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৮গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৯ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ১০মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি





পাঠকের মতামত