
পিএসজির কোচ হওয়ার পর লিওনেল মেসিকে দলের টানার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন মাউরিসিও পচেত্তিনো। কেননা চলতি মৌসুম শেষেই বার্সেলোনার সঙ্গে আর্জেন্টাইন অধিনায়কের চুক্তি শেষ হবে।
অন্যদিকে পচেত্তিনো নিজেও একজন আর্জেন্টাইন। আর ফুটবল বিশেষজ্ঞদের মতে স্বদেশির অধীনে খেলা এবং পুরনো সতীর্থ ও বন্ধু নেইমারের সঙ্গে ফের মাঠে নামতে পারেন মেসি।
আরএমসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে পচেত্তিনো জানান, দলের উন্নতিতে মেসির মতো ফুটবলার প্রয়োজন।
পচেত্তিনো বলেন, ‘দলের উন্নতির পরিকল্পনা রয়েছে। যদি মেসির কোচ হওয়ার সুযোগ আসে, তবে সেটা হবে দারুণ। যদিও নাও হয়, কোনো সমস্যা নেই। ’
এদিকে মেসি ও পচেত্তিনোর মাঝে একটি মিল রয়েছে। দুজনেরই শৈশবের ক্লাব ছিল আর্জেন্টাইন নিউওয়েলস ওল্ড বয়েজ।
তিনি আরও বলেন, ‘মেসি এবং আমি নিউওয়েলসের স্মৃতি নিয়ে আলোচনা করি। আমরা দুজনেই সেই দলের জার্সি পরেছিলাম। এখানে আমাদের মাঝে মিল রয়েছে। আপনি জানেন না ভবিষ্যতে আমাদের জন্য কি অপেক্ষা করছে এবং কোথায় আমরা মিলিত হবো। ’
মেসি পিএসজিতে আসলে শুধু যে স্বদেশি পচেত্তিনোর সঙ্গেই সাক্ষাৎ হবে এমনটি নয়, এই দলে তার জাতীয় দল সতীর্থ আনহেল দি মারিয়া ও লিওনার্দো পারেদেসর মতো তারকারা খেলেন। এছাড়া নেইমার ও এ সময়ের তরুণ সেনসেশন কিলিয়ান এমবাপ্পে তো রয়েছেই।
- ১চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ২মেঘনা পেট্রোলিয়ামের চেয়ারম্যান নিয়োগ
- ৩বিশ্ববাজারে ফের বাড়লো অপরিশোধিত জ্বালানি তেলের দাম
- ৪কর্ণফুলী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ৫ভোমরা বন্দর দিয়ে ৩১৩ কোটি টাকার টমেটো আমদানি
- ৬খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি চাঁদপুর থেকে গ্রেফতার
- ৭চাঁদপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
- ৮রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় ২৬ জন নিহত
- ৯ঢাকাসহ দেশের ১৩ জেলায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা
- ১০পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ
- ১বিজয়নগরে জোরপূর্বক বৃদ্ধের জায়গা দখলের অভিযোগ
- ২ব্যাংকিং ও রাজনৈতিক অর্থনীতি: একটি নির্মোহ পর্যালোচনা
- ৩নতুন মন্ত্রিসভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চাঁদপুর তিন আসনের এমপি মানিক
- ৪ব্লক মার্কেটে লেনদেন ৫৩ কোটি টাকার
- ৫প্রবাসী আয়ে শীর্ষে ফিরলো ইসলামী ব্যাংক
- ৬তিস্তা ও অর্থনৈতিক করিডর উদ্যোগ বাস্তবায়নে আশাবাদী চীন
- ৭পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ৮আমি হত্যার পক্ষে নই, এজন্যই ইরানের সঙ্গে চুক্তি চাই : ট্রাম্প
- ৯কমেছে সূচক ও লেনদেন
- ১০মধ্যপ্রাচ্যে কমছে জনশক্তি রপ্তানি, বাড়ছে ইউরোপে





পাঠকের মতামত