
দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত নিয়ে বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরির স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ১২ জন মেধাবী সাংবাদিক পেলেন ‘বিকাশ-ইআরএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২২’। পেশাদার অর্থনীতি সাংবাদিকদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ-এর আয়োজনে বিচারকদের রায়ে ১০৩ টি প্রতিবেদন থেকে সেরা ১২টি প্রতিবেদন নির্বাচিত হয় এই পুরস্কারের জন্য।
সামষ্টিক অর্থনীতি (ম্যাক্রো ইকোনোমি-প্রিন্ট) ক্যাটাগরিতে পুরস্কার পান দৌলত আক্তার মালা, মো: হাসানুল আলম শাওন (ম্যাক্রো ইকোনোমি-টিভি) এবং মো: শাহ আলম খান (ম্যাক্রো ইকোনোমি-অনলাইন); ক্যাপিটাল মার্কেট ক্যাটাগরিতে ফখরুল ইসলাম হারুন (প্রিন্ট, অনলাইন) এবং আলমগীর হোসাইন (টিভি); ব্যাংক ও ইনস্যুরেন্স ক্যাটাগরিতে যৌথ ভাবে পুরস্কার জিতেছেন সানাউল্লাহ সাকিব তনু ও মৌসুমী ইসলাম (প্রিন্ট, অনলাইন), ব্যাংক ও ইন্স্যুরেন্স ক্যাটগরিতে সেরা টিভি প্রতিবেদনের জন্য নির্বাচিত হয়েছেন বাবু কামরুজ্জামান (টিভি); অনুসন্ধানী প্রতিবেদন (ইনভেস্টিগেটিভ রিপোর্টিং) ক্যাটাগরিতে আরিফুর রহমান (প্রিন্ট, অনলাইন, টিভি); প্রাইভেট সেক্টর ক্যাটাগরিতে যৌথ প্রতিবেদনের জন্য জাহাঙ্গীর শাহ কাজল ও শুভঙ্কর কর্মকার (প্রিন্ট, অনলাইন, টিভি); আন্তর্জাতিক বাণিজ্য ও রেমিটেন্স (ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড রেমিটেন্স) ক্যাটাগরিতে মো: শফিকুল ইসলাম (প্রিন্ট, অনলাইন, টিভি); এগ্রো ইকোনমি ক্যাটাগরিতে সানাউল্লাহ সাকিব তনু (প্রিন্ট, অনলাইন, টিভি) এবং রাজস্ব (রেভিনিউ সেক্টর) ক্যাটাগরিতে জাহাঙ্গীর শাহ কাজল (প্রিন্ট, অনলাইন, টিভি)।
প্রথিতযশা সাংবাদিক সাইফুল আমিন, খাজা মঈন উদ্দিন এবং ওয়ালিউর রহমান মিরাজ জুরি হিসেবে দায়িত্বপালন করেন। জমা পড়া ১০৩টি প্রতিবেদনের মান, তথ্যের উপস্থাপন, প্রতিবেদন কৌশল বিবেচনায় রেখে খাত ভিত্তিক সেরা প্রতিবেদনগুলো নির্বাচন করা হয়।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ-এর মিলনায়তনে মঙ্গলবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, এমপি। পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা প্রত্যেকে একটি করে ক্রেস্ট ও ১ লক্ষ টাকার স্মারক চেক গ্রহণ করেন।
দেশের অর্থনীতি বিটের সাংবাদিকদের অনুপ্রাণিত ও উৎসাহিত করতে প্রতি দুই বছর পর পর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দিয়ে আসছে ইআরএফ। এ আয়োজনকে আরো সাফল্যমন্ডিত করতে এ বছর প্রথমবারের মতো এই আয়োজনের পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে বিকাশ।
- ১গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
- ২বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি
- ৩প্রাথমিক স্তর থেকেই শিশুদের খেলাধুলার সঙ্গে যুক্ত করতে হবে
- ৪বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন
- ৫ব্লক মার্কেটে লেনদেন ৪০ কোটি টাকার
- ৬রাজশাহীর সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ৭খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৮দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল
- ৯দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ১০মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, গডফাদারদের ধরার চেষ্টা চলছে
- ১ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ২ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৩এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৪উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৫দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ৬বিগত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে
- ৭আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়
- ৮এপ্রিল-মার্চে হবে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের
- ৯হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
- ১০বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন





পাঠকের মতামত