প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২২ ১১:৩৬ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হলো: জাহিন স্পিনিং, বিডিকম অনলাইন, ডমিনেজ স্টিল ও আমরা নেটওয়ার্কস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জাহিন স্পিনিংয়ের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ’বিবিবি৩’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-৪। ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য বিষয়ে পরিমাণগত পাশাপাশি গুণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে। এই কোম্পানির রেটিং নির্ণয় করেছে ইউসিআরসিএল লিমিটেড।

বিডিকমের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ’এএ’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-২। ৩০ জুন ২০২২ পর্যন্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে। এই কোম্পানির রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।

ডমিনেজ স্টিলের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এ’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-২। ৩০ জুন ২০২২ পর্যন্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে। এই কোম্পানির রেটিং নির্ণয় করেছে আর্গুস ক্রেডিট রেটিং লিমিটেড।

আমরা নেটওয়ার্কসের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এ’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-২। ৩০ জুন ২০২২ পর্যন্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য বিষয়ে পরিমাণগত পাশাপাশি গুণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে। এই কোম্পানির রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ আগস্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...

ওয়ালটন হাই-টেকের সাথে ওয়ালটন ডিজি-টেকের একীভূতকরণের পরিকল্পনা অনুমোদন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সঙ্গে একীভূত হচ্ছে দেশের শীর্ষ ...

উৎপাদন সম্প্রসারণের জন্য জমি ক্রয় করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি ...

একমি ল্যাবরেটরিজে এমডি নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই ...

মাইডাস ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...

মাইডাস ফাইন্যান্সের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারী,২৬-মার্চ,২৬) অনিরীক্ষিত আর্থিক ...