
বয়স যেন তার কাছে সংখ্যা মাত্র! তিনি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এপার ও ওপার বাংলায় সমানভাবে জনপ্রিয় তিনি। তার অভিনয়শৈলী দর্শকপ্রিয়। চল্লিশোর্ধ্ব বয়সেও চেহারায় চোখ ধাঁধানো জেল্লা। এই বয়সে এমন ফিটনেস কী করে ধরে রেখেছেন সে এক রহস্য! প্রায়ই ভিন্ন ভিন্ন লুকে নিজের পরিবর্তন সামনে এনে দর্শকমহলে আলোচিত হন জয়া আহসান। এবার একদম নতুন লুকে হাজির হয়েছেন।
সোমবার (২৬ ডিসেম্বর) জয়া তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন কিছু ছবি শেয়ার করেছেন। শেয়ার করার কয়েক মিনিটের মধ্যে ভাইরাল হয়ে গেছে। প্রকাশিত ছবিগুলোতে এই নায়িকাকে যেমন মোহনীয় রূপে দেখা গেছে, তেমনি স্টাইলেও দেখা গেছে বৈচিত্র্য।
একই সঙ্গে বর্ণিল মন্তব্যে ভরে ওঠে জয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমের বাক্স। যদিও নেটিজেনদের একাংশ ছবিগুলো দেখে নেতিবাচক মন্তব্য করেছেন। সমালোচকদের বেশির ভাগই জয়ার সংক্ষিপ্ত পোশাক নিয়ে কথা বলেছেন।
একজন বেশ খোঁচা মেরে বললেন, ‘একসময়ের দাপুটে অভিনেত্রী জয়া আহসান টাকার অভাবে শীতের জামা কিনতে পারতেছে না।’ আরেকজন প্রশংসা করে লিখলেন, ‘অসাধারণ সুন্দর লাগতাছে তোমাকে।’ আরেকজন লিখেছেন, ‘শীতের রাতে উত্তাপ ছড়ালেন কেন?’ অবশ্য জয়া এসব মন্তব্যে কোনো প্রতিক্রিয়াই দেখান না। একেবারে নীরব ভূমিকা পালন করেন।
জয়া অভিনীত প্রথম সিনেমা ‘ব্যাচেলর’ মুক্তি পায় ২০০৪ সালে। তিনি ‘গেরিলা’ চলচ্চিত্রে বিলকিস বানুর চরিত্রে অভিনয় করে প্রশংসা পান। এরপর এই নায়িকার ‘চোরাবালি’ও প্রশংসিত হয়। টানা দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।
- ১প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- ২যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতায় এআইয়ের ব্যবহার নিয়ে আরএইচস্টেপের কর্মশালা
- ৩উজানের ঢলে তিস্তার পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই
- ৪প্রধানমন্ত্রীসহ তার বিশ্বস্ত ব্যক্তিদের টার্গেট করে পেইড প্রচারণা চালাচ্ছে দেশী-বিদেশী চক্র
- ৫সিএসই-৩০ ইনডেক্সে নতুন ৪ কোম্পানি যুক্ত
- ৬ভরিতে ২৭৪১ টাকা বাড়ল সোনার দাম
- ৭স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৮মিডল্যান্ড ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৯এবি ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ১০চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ১০মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি





পাঠকের মতামত