
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া চট্টগ্রামের ৫ শীর্ষ নেতাকে শুক্রবার (৩০ ডিসেম্বর)সংবর্ধনা দেওয়া হবে। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ লীগের পক্ষ থেকে শুক্রবার বিকেলে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে এই গণসংবর্ধনা দেওয়া হবে।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ হলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, প্রথম যুগ্মসাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি ও পদোন্নতি পাওয়া ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
এ ব্যাপারে সোমবার (২৬ ডিসেম্বর) রাতে স্টেডিয়ামস্থ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিজেকেএস–এর সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অফিসে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের র্শীষ নেতারা জরুরি প্রস্তুতি সভা করেছেন।
গণসংবর্ধনায় আওয়ামী লীগের সকল থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিফুর রহমান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা।
এই ব্যাপারে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া চট্টগ্রামের ৫ নেতাদের সংবর্ধনার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। ৫ নেতার সাথে আমাদের কথা হয়েছে উনারা শুক্রবার আসবেন।
- ১স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ২পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৫সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৭মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ৮UCB Price Sensitive Information
- ৯কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ১০চাঁদপুরে ভরণ-পোষণ দাবি করায় মা’কে হত্যাচেষ্টা
- ১চলতি অর্থবছরে ৫০ আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ
- ২এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ৩ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৪একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৫সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
- ৬এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৭শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৮সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৯মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ১০আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?





পাঠকের মতামত