প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২ ২:৩০ পিএম

মানসিক প্রতিবন্ধী ছেলে নিয়ে পলিথিন, পাটখড়ি আর বাঁশ দিয়ে বানানো খুপড়ি এক ঘরে চরম দুঃখ দুর্দশা আর দুর্ভোগের মধ্যে মানবেতর জীবনযাপন করা রিজিয়া খাতুনের পাশে দাঁড়িয়েছেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) কুমারখালী উপজেলা নির্বাহী অফিসে রিজিয়া খাতুনকে ডেকে নিয়ে গিয়ে তার সঙ্গে কথা বলেন ইউএনও বিতান কুমার। এ সময় পরিবারটিকে আর্থিক সহযোগিতা করেন তিনি।

অর্থের অভাবে মানবেতর জীবনযাপন করা রিজিয়া খাতুন ও তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে করা একটি প্রতিবেদন বাণিজ্য প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয়। পরে খবরটি বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়। বিষয়টি জানতে পেরে ইউএনও বিতান কুমার মন্ডল তার অফিসে ডেকে রিজিয়া খাতুনের সাথে কথা বলেন। এ সময় ইউএনও তাকে ১০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করেন এবং তাকে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন।

রিজিয়া খাতুন কুমারখালী উপজেলার সাদকী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের তারাপুর গ্রামের বাসিন্দা। প্রায় ৩০ বছর আগে তার স্বামী রাজ্জাক মন্ডল স্ট্রোক করে মারা যান। স্বামীর মৃত্যুর পর তার জীবনে নেমে আসে নানা দুঃখ-কষ্ট। রিজিয়া খাতুনের ছেলে সিরাজুল ইসলাম মানসিক প্রতিবন্ধী। তার স্বামীর বাড়ি রাজবাড়ী হলেও বিয়ের পর থেকে তার তারা কুমারখালীতে বসবাস করতেন। স্বামীর মৃত্যুর পর পরের বাড়িতে থাকতেন ও কাজ করতেন। প্রায় ১০ বছর আগে পৈত্রিক সূত্রে পাওয়া ২ কাঠা জমিতে পলথিনের ঘর করে বসবাস করা শুরু করেন রিজিয়া খাতুন ও তার ছেলে।

রিজিয়া খাতুন বলেন, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া কুমারখালী ইউএনও স্যার আমাদের ভাতা, ঘর, টিউবওয়েল, বাথরুম ও ছেলের চিকিৎসার ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন। তিনি আমাকে ১০ হাজার টাকা দিয়েছেন। তিনি অনেক ভালো মানুষ। আমার সব সমস্যা তিনি সমাধান করে দেবেন।

এ বিষয়ে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল বলেন, রিজিয়া খাতুনের সঙ্গে আমার কথা হয়েছে। এ সময় তাকে কিছু আর্থিক সহযোগিতা করা হয়েছে। তার প্রতিবন্ধী ছেলেকে ভাতার আওতায় আনা হয়েছে। রিজিয়া খাতুনের বিধবা ভাতা প্রদানের প্রচেষ্টা চলমান রয়েছে।

ঘর, বাথরুম ও নলকূপ স্থাপনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তার ছেলেকে মানসিক হাসপাতালে চিকিৎসা প্রদানের চেস্টা চলছে। তাদের সকল সমস্যা সমাধানের জন্য আমরা সার্বিকভাবে সহযোগিতা করবো। এটা আমাদের দায়িত্ব।

 

শেয়ার

পাঠকের মতামত

খুলনাঞ্চলের ১৬ সড়ক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রস্তাব

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মহাসড়ক খুলনা অঞ্চলের যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে ১৬টি গুরুত্বপূর্ণ ...

মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ...

স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবস্থিত এমএমবি ব্রিকফিল্ডের বিরুদ্ধে প্রকাশ্যে পাহাড় কেটে মাটি সংগ্রহের গুরুতর ...