
দাঁত সাদা হলে তা যেমন দেখতে ভালো লাগে তেমনই আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে কয়েক গুণ। চিকিৎসকের কাছে গিয়ে দাঁত সাদা করিয়ে নেওয়া সম্ভব। তবে এটি পেতে পারেন ঘরে বসেও। কিছু ঘরোয়া উপায় মেনে চললে দাঁতের হলদেটে ভাব দূর হবে। তার আগে জেনে নিন দাঁত হলদেটে হয় কেন?
জিনগত কারণ
অনেক সময় দেখবেন একই পরিবারের প্রায় সব সদস্যের দাঁতের রং একইরকম। এটি মূলত জিনগত কারণে হয়ে থাকে। মা-বাবা কারও দাঁত হলদেটে হলে সন্তানেরও তেমনটা হতে পারে। কারও দাঁতে আবার একধিক শেড দেখা যায়। লালচে হলুদ বা খয়েরি রঙের দাগও থাকতে পারে।
ডেনটিন
দাঁতের এনামেল পাতলা হয়ে গেলে দাঁত হলুদ হতে পারে। আমাদের দাঁতে এনামেলের নিচে এক ধরনের উপাদান থাকে যার রঙ গাঢ় হলুদ থেকে খয়েরিও হতে পারে। এই উপাদানই হলো ডেনটিন। এ কারণেও দাঁত দেখতে সামান্য হলদে মনে হতে পারে।
খাবার
বয়সের সঙ্গে সঙ্গে অনেক সময় দাঁত হলদেটে হয়ে যায়। এর বড় কারণ হলো, আপনি যা খাচ্ছেন তার প্রভাব পড়ে দাঁতেও। বিভিন্ন ধরনের পানীয় ও খাবারে থাকা অ্যাসিড প্রভাব ফেলে এনামেলের ওপর। যে কারণে দাঁত সাদা থেকে হলুদ হয়ে যায়।
ধূমপান
ধূমপান সব সময়ের জন্যই ক্ষতিকর অভ্যাস। আপনার যদি ধূমপান করার অভ্যাস থাকে তাহলে তার প্রভাব পড়বে দাঁতেও। নিয়মিত ধূমপান করলে দাঁত হলুদ হতে সময় লাগবে না। তাই হলদেটে দাঁত ও অন্যান্য সমস্যা থেকে বাঁচতে ধূমপান থেকে দূরে থাকুন।
যা মেনে চলতে হবে
* ঠিকভাবে দাঁত ব্রাশ করতে হবে। দিনে দুইবার দাঁত মাজুন। এতে দাঁতের হলদেভাব কমে আসবে।
* দাঁতের হলদে ভাব সহজে দূর না হলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। চাইলে দাঁতে হোয়াইটেনিং ট্রিটমেন্ট করতে পারেন।
* দাঁত পরিষ্কার রাখুন। দাঁতের অযত্ন করবেন না।
* সব ধরনের ক্ষতিকর পানীয় এড়িয়ে চলুন। এতে দাঁত ক্ষতির হাত থেকে বেড়ে যাবে।
* ধূমপানের অভ্যাস থাকলে তা বাদ দিন।
দাঁত সাদা করার ঘরোয়া ১টি উপায়
প্রথমে এক চামচ বেকিং সোডা নিন। এরপর তার সঙ্গে মেশান দুই চা চামচ পানি। একটি পেস্টের মতো তৈরি করুন। টুথব্রাশে সেই পেস্ট নিয়ে মিনিট দুয়েক দাঁত মাজুন। বেকিং সোডার ব্যবহারে দাঁত খুব সহজেই সাদা হবে। দাঁতের দাগ-ছোপ দূর হবে। এতে দাঁতের গোড়াও মজবুত হয়।
- ১ভরিতে ২২১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ২বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৩শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৪শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৫চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২
- ৬জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৪
- ৭বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র
- ৮টাঙ্গাইলে বাস ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩
- ৯বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ১০ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৬একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৭মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৮মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন





পাঠকের মতামত