প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২২ ৮:৫৮ পিএম

দেশের শীর্ষস্থানীয় ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, আরডিআরএস বাংলাদেশ, সিদীপ, কোস্ট ফাউন্ডেশন বাংলাদেশ ও হিড বাংলাদেশ-এর প্রায় ১৬ লাখ গ্রাহকের ক্ষুদ্রঋণের কিস্তি পরিশোধ ও সঞ্চয়ের টাকা জমা দেওয়া সহজ, দ্রুত ও নিরাপদ করতে চুক্তিবদ্ধ হলো বিকাশ।

সম্প্রতি বিকাশের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানগুলোর এক্সিকিউটিভ ডিরেক্টর ও বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিগগিরই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সেবাটি চালু হতে যাচ্ছে। এর ফলে বিকাশ অ্যাপের ‘মাইক্রোফাইন্যান্স’ আইকনে ট্যাপ করে অথবা ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে মাইক্রোফাইন্যান্স পেমেন্ট অপশন থেকে সহজ কয়েকটি ধাপে গ্রাহকরা ঋণের কিস্তি পরিশোধ ও সঞ্চয়ের টাকা জমা দিতে পারবেন।

বিকাশ ক্ষুদ্রঋণ খাতের পেমেন্ট আদায় প্রক্রিয়াকে আরো সহজ ও ডিজিটাল করার জন্য আধুনিক ও গ্রাহকবান্ধব এই সল্যুশন নিয়ে এসেছে। এর ফলে একদিকে যেমন গ্রাহকদের ঋণ ও সঞ্চয়ের টাকা পাঠানো নিরাপদ ও নিশ্চিন্ত হবে, অন্যদিকে প্রতিষ্ঠানগুলোর জন্যও ঋণ আদায় ও সঞ্চয়ের অর্থ সংগ্রহ ব্যবস্থাপনা আরো সহজ এবং সময় সাশ্রয়ী হবে।

শেয়ার

পাঠকের মতামত

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে ...

নবম পে–স্কেল মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ, বাস্তবায়ন দুই ধাপে

প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা ...

এস আলম ও সাবেক রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা

বেনামি প্রতিষ্ঠানের নামে ঋণ জালিয়াতির মাধ্যমে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও ...

আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি

দেশে ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ ও সংশ্লিষ্ট খাতগুলোর কার্যক্রম সমন্বয়ে ‘ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি’ ...

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে দীর্ঘস্থায়ী সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়ে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে। এ ...