
সাধারণত গরু বা খাসির মাংসের সঙ্গে খাওয়া হয় পোলাও।তবে চাইলে স্বাদ বদলাতে আজ তৈরি করতে পারেন মুগ ডালে মুরগি ভুনা। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। জেনে নিন মুগ ডালে মুরগি ভুনার সহজ রেসিপি-
উপকরণ
১. মুরগি ১টি
২. মুগ ডাল দেড় কাপ
৩. পেঁয়াজ কুচি আধা কাপের একটু বেশি
৪. আদা-রসুন বাটা ১ টেবিল চামচ
৫. ধনে গুঁড়া ১ চা চামচ
৬. জিরার গুঁড়া দেড় চা চামচ
৭. মরিচ গুঁড়া এক চা চামচ
৮. হলুদ গুঁড়া আধা চা চামচ
৯. দারুচিনি দুই টুকরো
১০. তেজপাতা ২টি
১১. তেল আধা কাপ
১২. জিরার গুঁড়া আধা চা চামচ
১৩. লবণ স্বাদমতো
১৪. চিনি ১ চা চামচ
১৫. কাঁচা মরিচ ৭/৮ টি
১৬. পেঁয়াজ কুচি ১টি (বাগারের জন্য) ও
১৭. তেল ২ টেবিল চামচ।
পদ্ধতি
মুগ ডাল হালকা ভেজে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর ফ্রাইপ্যানে তেল গরম করে তেজপাতা, দারুচিনি ও এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিন। এরপর সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে ভেজে সামান্য পানি ও লবণ দিয়ে কষিয়ে নিন।এবার আধা কাপ পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে মুরগির মাংস দিয়ে ৫ মিনিট কষিয়ে ঢেকে রান্না করুন। মাংস ৭০ ভাগ সেদ্ধ হলে ডাল দিয়ে কষিয়ে পরিমাণ মতো পানি মিশিয়ে আঁচ কমিয়ে ঢেকে দিন।দু-একবার ফুটে উঠলে চিনি ওকাঁচা মরিচ দিয়ে ৫ মিনিট ঢেকে রাখুন। পানি বেশি শুকাবেন না। এবার একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ ভেজে মুরগিতে দিয়ে দিন।উপরে ছড়িয়ে দিন টেলে রাখা জিরার গুঁড়া। তারপর কিছুক্ষণ ঢেকে চুলা বন্ধ করে দিন। ৫ মিনিট পর পরিবেশন গরম ভাত বা পোলায়ের সঙ্গে।
- ১ঢাকা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ৫প্রাইম ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ৭রিলায়েন্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮লোহিত সাগর এড়িয়ে উত্তমাশা অন্তরীপের পথে সৌদির ৮ ট্যাংকার
- ৯জনতা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০কবি নজরুল কলেজের ইলেকট্রিশিয়ান আমানের স্ত্রী নিখোঁজ
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৬গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৯চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ১০যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন





পাঠকের মতামত