
ক্যানসার এমন এক অসুখ, যা কোন মানুষকেই রেহাই দেয় না। তবে যদি শুরুতেই ধরা পড়ে তবে ক্যান্সার থেকে মুক্তি পাওয়া সম্ভব। এজন্য সবার আগে দরকার রোগের প্রাথমিক উপসর্গ সম্পর্কে সচেতন হওয়া। এছাড়া চিকিৎসার পাশাপাশি মনের জোর একটি বড় হাতিয়ার বলছেন চিকিৎসকরা।
প্রবীণ মানুষের মধ্যে ক্যানসারের ঝুঁকি তুলনামূলক ভাবে বেশি। বয়স্কদের মধ্যে প্রস্টেট ক্যানসার, স্তনের ক্যানসার, ফুসফুসের ক্যানসার ও পেটের ক্যানসার বেশি দেখা যায়। ৬৫ বছরের ঊর্ধ্বে ক্যানসারের ঝুঁকি অনেকটা বেড়ে যায়।
কম বয়সীদের তুলনায় তা প্রায় ১১ গুণ বেশি। তবে ক্যানসারের প্রাথমিক উপসর্গ সম্পর্কে ওয়াকিবহাল থাকলে, দ্রুত রোগ নির্ণয় করা সম্ভব। সব উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
ক্যান্সারের কয়েকটি লক্ষণ সম্পর্কে জেনে নেওয়া যাক:
১.দুই সপ্তাহের বেশি শুকনো কাশি ফুসফুসের ক্যানসারের উপসর্গ হতে পারে।
২. স্তনে কোনও লাম্প বা ব্যথাহীন ফোলা অংশ স্তন ক্যানসারের লক্ষণ। বংশে এমন কারও হয়ে থাকলে ৩০ বছরের ঊর্ধ্বে নিয়মিত পরীক্ষা করা উচিত।
৩ খাবার গিলতে অসুবিধে হলে, তা যদি ২ সপ্তাহের বেশি স্থায়ী হয়, চিকিৎসকের পরামর্শ নিন। এটা অনেক সময় গলায় ক্যানসারের উপসর্গ হতে পারে।
৪. মেনোপজের পর পেটে ব্যথা ক্যানসারের লক্ষণ হতে পারে।
৫. লাগাতার পেটে অস্বস্তি ও গ্যাস হলে নিজে নিজে ওষুধ খাবেন না। ওভারির ক্যানসারের কারণে এই উপসর্গ দেখা দিতে পারে।
৬. ডায়েটিং বা বড় কোনও অসুখ ছাড়া ওজন কমতে শুরু করা ক্যানসারের অন্যতম লক্ষণ।
৭. মাড়ি, প্রস্রাব বা মল থেকে রক্তপাত হলে, এবং তার সঙ্গে জ্বর থাকলে তা ক্যানসারের লক্ষণ।
৮. একটানা পেটের গণ্ডগোল বা কোষ্ঠকাঠিন্য অন্ত্র, প্রস্টেট বা রেক্টাল ক্যানসারের উপসর্গ হতে পারে।
৯. ঘন ঘন জ্বর আসলেও ক্যানসারের কথা ভাবতে হবে।
১০.আঁচিল বা তিলের রঙও আকার বদলে গেলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
১১.লিউকিমিয়ার উপসর্গ হল ভয়ানক ক্লান্তি।
এই সব উপসর্গ দেখলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লে সঠিক চিকিৎসার সাহায্যে রোগীকে ভাল রাখা যায়।
সূত্র: আনন্দবাজার
- ১রিকেট বেনকাইজারের বোর্ড সভা ২৯ জুলাই
- ২বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই
- ৩আইপিডিসি ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৪ম্যানিলায় বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সাক্ষাৎ
- ৫একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৬পরীক্ষা কেন্দ্রে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ: নিরপেক্ষ তদন্তের দাবি
- ৭শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৮প্রবাসে থাকা ছেলের ঔষধ পাঠাতে গিয়ে চাঁদপুরে মায়ের মৃত্যু
- ৯এলজিইডি চাঁদপুরের নতুন নির্বাহী প্রকৌশলী নূরুজ্জামানের দায়িত্ব গ্রহণ
- ১০ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল
- ১শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ২নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৩পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৪ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৫নতুন বিনিয়োগ সৃষ্টি ও ব্যবসার সম্প্রসারণে কাজ করছে সরকার
- ৬প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ৭মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি
- ৮পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি
- ৯সরকারের প্রতিজ্ঞা ভাঙ্গার কারণে সবকিছু হতাশায় পরিণত হয়েছে
- ১০সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত