
এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টায় ডিজিটাল প্লাটফর্মে এটি অনুষ্ঠিত হয়। কোম্পানি সেক্রেটারি সাদিয়া আফরিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কোম্পানিটির চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল হোসেন।
এ সময় ভার্চুয়ালি উপস্থিত ছিলেন কোম্পানিটির পরিচালক প্রফেসর ড. প্রশান্ত কুমার ব্যানার্জি (বিআইবিএম), ড. সন্তোষ কুমার দেব (সহযোগী অধ্যাপক, ঢাবি), মো. সজিব হোসেন (সি.এফ.এ, সহযোগী অধ্যাপক, ঢাবি)। এছাড়া শেয়ারহোল্ডার পরিচালক (মিনোরী বাংলাদেশ লিমিটেড কর্তৃক মনোনীত) মো. নাসির সিকদার, মোহাম্মদ মুরাদ হোসেন, মো. রুবেল সরদার ও প্রতিষ্ঠানটির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আশরাফুল আলম স্ব-শরীরে উপস্থিত ছিলেন। পাশাপাশি কোম্পানির শেয়ার হোল্ডারগণ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম।
ডিজিটাল প্লাটফর্মে গতকাল শনিবার সকাল ১০টায় মতামত ও ভোটগ্রহণ শুরু হয়ে চলে রোববার সকাল ১০টা ২০মিনিট পর্যন্ত। ভোটে সর্বসম্মতিক্রমে মিনোরী বাংলাদেশ লিমিটেড কর্তৃক বিনিয়োগকৃত ৩১ কোটি ৫৫ লাখ ৮৫ হাজার ৪৪ টাকার বিপরীতে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ৫০৪টি শেয়ার ইস্যুর সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের পক্ষে ভোট পড়ে ২,৫৭,৫৮,২৩০ টি ও বিপক্ষে ৩,১২৯ টি।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১
- ২অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র: তথ্যমন্ত্রী
- ৩এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক
- ৪জবির আইন ও ভূমি প্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রাব্বি-সম্পাদক মারুফ
- ৫চট্টগ্রাম বন্দরে তৃতীয় প্রান্তিকে পণ্য হ্যান্ডলিংয়ে নেতিবাচক প্রবণতা
- ৬অভিবাসন ব্যয় কমাতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৭ব্যাংক খাতে নতুন দুর্যোগ: ছোট ঋণেও আশঙ্কাজনক খেলাপি
- ৮ব্যাংক রেজুলেশন আইনের ১৮ক ধারা বিলুপ্ত হচ্ছে
- ৯জবিতে আইএমএলডিসির বার্ষিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
- ১০চাঁদপুরে ঘূর্ণিস্রোতে সাড়ে চার হাজার বস্তা সিমেন্টসহ ট্রলার ডুবি
- ১চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ২৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ৩১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৪মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৫এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি
- ৬এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৭এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
- ৮সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
- ৯নাছিমা-কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ১০চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার





পাঠকের মতামত