
ভারতের অত্যন্ত জনপ্রিয় একটি খাবার চিকেন টিক্কা মাসালা। ছোট-বড় সবাই মুরগির মাংসের এই পদটি পছন্দ করে। উৎসব আয়োজনে প্রিয়জনকে চমকে দিতে মজার এই খাবারটি তৈরি করতে পারেন আপনিও। চলুন জেনে নিই রেসিপি-

উপকরণ-
মুরগির মাংস- ৩০০ গ্রাম (ছোট ছোট টুকরো করে কাটা)
দই- অর্ধেক কাপ
জিরা গুঁড়ো- এক চামচ
ধনে গুঁড়ো- এক চামচ
হলুদ গুঁড়ো- ১/২ চামচ
আদা- একটা টুকরো (ছোট ছোট করে কাটা)
রসুন- ৬টি (ছোট ছোট করে কাটা)
মরিচ গুঁড়া- ১/২ চামচ
কাসৌরি মেথি- এক চামচ
লবণ- স্বাদমতো
গ্রেভি তৈরির উপকরণ-
পেঁয়াজ- একটি
টমেটো- একটি
কাজুবাদাম- ৫টি
জিরা গুঁড়ো- এক চামচ
ধনে গুঁড়ো- এক চামচ
রসুন- ১/২ চামচ
দারুচিনি গুঁড়ো- ১/২ চামচ
এলাচ গুঁড়ো- ১/২ চামচ
ক্রিম- ১/২ কাপ
মাখন- এক চামচ
তেল- প্রয়োজন মতো
লবণ- স্বাদমতো
প্রণালি
প্রথমে মুরগির মাংসের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিয়ে ম্যারিনেট করে নিন। একটি পাত্রে সমস্ত মসলা আর দই নিয়ে ভালো করে মাংস মিশিয়ে নিন। সঙ্গে যোগ করে লবণ। এভাবে ৩০ মিনিট রেখে দিন। চিকেন ম্যারিনেট হয়ে গেলে ওপর থেকে এক চামচ তেল ছড়িয়ে দিন।প্যানে তেল গরম করে পেঁয়াজ সোনালি রঙে ভেজে নিন। এর মধ্যে টমেটো দিন। সামান্য লবণ মেশান। টমেটো নরম হলে কাজুবাদাম মেশান। এই মিশ্রণ ব্লেন্ডারে পেস্ট করে নিন।চুলায় কড়াই বসিয়ে গরম হলে মাখন দিন। মাখন গলে গেলে এতে রসুন, দারুচিনি গুঁড়ো, এলাচ গুঁড়ো নিয়ে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে নিন। কাসৌরি মেথি হাতে গুঁড়ো করে দিন। এবার চিকেনের টুকরো গুলি দিন। লবণ আর ক্রিম মিশিয়ে নাড়াচাড়া করুন। ভালো করে মিশিয়ে নিন।৫ মিনিট হালকা আঁচে রান্না করার পর অল্প পানি মেশান। গ্রেভি ঘন হয়ে এলে নামিয়ে নিন।
- ১ঢাকা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ৫প্রাইম ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ৭রিলায়েন্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮লোহিত সাগর এড়িয়ে উত্তমাশা অন্তরীপের পথে সৌদির ৮ ট্যাংকার
- ৯জনতা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০কবি নজরুল কলেজের ইলেকট্রিশিয়ান আমানের স্ত্রী নিখোঁজ
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৪লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৫কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ৮মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৯সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ১০চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে





পাঠকের মতামত