
পোলাও খেতে কে না পছন্দ করেন। আর তা যদি হয় সবজি পোলাও তাহলে তো কথায় নেই। এতে বিভিন্ন ধরনের মৌসুমি সবজি ব্যবহৃত হয়। যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। চাইলে দুপুরে কিংবা রাতে পাতে রাখতে পারে সবজি পোলাও। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ
১. সেদ্ধ ডিম
২. আলু
৩. ফুলকপি
৪. গাজর
৫. মটরশুটি
৬. টমেটো
৭. কাঁচা মরিচ
৮. তেল
৯. হলুদ গুঁড়া
১০. আদা বাটা
১১. রসুন বাটা
১২.লবণ
১৩. তেজপাতা
১৪. এলাচ
১৫. দারুচিনি
১৬. পেঁয়াজ কুচি
১৭. ঘি
১৮. পোলাও চাল
পদ্ধতি
প্রথমে সেদ্ধ ডিমে সামান্য হলুদ গুঁড়া মেখে অল্প তেলে লালচে করে হালকা ভেজে নিন। আলু, ফুলকপি, গাজর কেটে ধুয়ে সামান্য ভাপিয়ে বা আধা সেদ্ধ করে অল্প তেলে হালকা ভেজে নিতে হবে। আলু ও ফুলকপিতে সামান্য হলুদ গুঁড়া মাখিয়ে ভাজলে পোলাও রান্নার পর দেখতে সুন্দর লাগবে। না দিলেও হবে। মটরশুঁটি ভাজার দরকার নাই। পোলাওতে দিলেই হবে। চাল ১৫-২০ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝড়িয়ে নিতে হবে। এবার চুলায় প্যান বসিয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিন। এরপর একে একে এলাচ, দারুচিনি, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা নেড়ে দিয়ে দিন। এরপর পোলাও চালের সঙ্গে দিতে হবে লবণ। অল্প সময় নেড়ে চাল ভেজে দিয়ে দিন ফুটন্ত গরম পানি। চাল যদি হয় এক কাপ তাহলে পানি হবে তার দ্বিগুণ। মাঝারি আঁচে ঢেকে রান্না করতে হবে ১০-১২মিনিট। পানি শুকিয়ে আসলে নেড়ে দিয়ে দিন আলু, ফুলকপি, গাজর, মটরশুঁটি, টমেটো, কাঁচা মরিচ ও ভেজে রাখা ডিম। পোলাওর পানি শুকিয়ে আসলেই এগুলো দিয়ে দিন। হালকা হাতে নেড়ে মিশিয়ে চামচ দিয়ে পোলাও চেপে চেপে উপরে ঘি দিয়ে পোলাওর পাতিল চুলায় তাওয়ার উপর দমে রেখে দিন ১৫/২০ মিনিট। ঘি দেওয়ার কারণে পোলাও একদম ঝরঝরে হয়ে যাবে। ঢাকনা সরিয়ে আবারও হালকা হাতে নেড়ে ঢেকে রেখে দিতে হবে ১০-১৫মিনিট। ব্যাস পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে সবজি পোলাও।
- ১দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর
- ২বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল
- ৩ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির
- ৪প্রবাসীদের পাসপোর্ট নিয়ে আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ
- ৫ঢাকার নৌপথে আবারও ওয়াটার বাস চালু করা হবে: নৌমন্ত্রী
- ৬চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৭আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে
- ৮জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন
- ৯১০ দিনের রিমান্ডে ডেভিড ইমন
- ১০নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৫সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭জুলাইয়ে নির্যাতনের শিকার ৫০ সাংবাদিক
- ৮পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ১০বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব





পাঠকের মতামত