
শীতে একটু গরম গরম খাবারই খেতে ভালো লাগে। আসুন আজ দারুণ জনপ্রিয় খাবার চিকেন মোমো তৈরি করি। খুব সহজে চিকেন মোমো সঙ্গে হট টমেটো সসের রেসিপি
উপকরণ
মুরগির মাংসের কিমা ১কাপ, পেঁয়াজ কুচি ২টেবিল চামচ, সয়া সস- ২ চা চামচ,রসুন কুচি আধা চা চামচ, আদা কুচি আধা চা চামচ, ধনে পাতা কুচি, জিড়া গুঁড়া, কাঁচা মরিচ কুঁচি, লবণ, গোল মরিচ গুঁড়া স্বাদ মতো। ময়দা ২কাপ, তেল ১টেবিল চামচ, লবণ সামান্য, পানি প্রয়োজনমতো।

সস
টমেটো ১টি, রসুন কয়েক কোয়া, অলিভ অয়েল মামান্য, কাঁচা মরিচ, সরিষার তেল ১ টেবিল চামচ, লবণ, ধনে পাতা পছন্দ মতো।
প্রণালী
•প্রথমেই একটি পাত্রে পানি ফুটতে দিন।
•ময়দা ও লবণের সঙ্গে পানি মিশিয়ে ডো তৈরি করে রাখুন।
•চিকেন কিমা, পেঁয়াজ, আদা, রসুন, ধনে পাতা কুচি, জিড়া গুঁড়া, কাঁচা মরিচ কুচি, লবণ, গোল মরিচ গুঁড়া সয়াসস দিয়ে মেখে নিন।
•এবার ডো থেকে ছোট ছোট লুচির মতো রুটি তৈরি করুন। রুটির মাঝখানে কিমার পুর দিয়ে রুটির মুখ বন্ধ করে দিন।
•স্টিমারে সামান্য তেল মেখে কয়েকটি মোমো রেখে ফুটন্ত পানির ওপর দিয়ে দিন। ২০ মিনিট ভাপে সেদ্ধ করুন।
মোমো সেদ্ধ হতে হতে আসুন সস তৈরি করে নেই। বেকিং ট্রেতে অলিভ ওয়েল ব্রাশ করে প্রিহিট ওভেনে ১৮০ ডিগ্রি ফারেনহাইটে টমেটো ও রসুন ১৫ মিনিট রোস্ট করে নিন। টমেটা বের করে ওপর থেকে খোসা ছাড়িয়ে নিয়ে কাঁচা মরিচ, রসুন, সরিষার তেল, লবণ ও ধনে পাতা দিয়ে ব্লেন্ডারে পেস্ট করুন। তৈরি হয়ে গেল মোমো দিয়ে খাওয়ার সস। এতক্ষণে দেখুন আপনার মোমোগুলোও তৈরি হয়ে গেছে।
সন্ধ্যার নাস্তায় বা রাতের খাবারে পরিবেশন করুন ভিন্ন স্বাদের দারুণ মজার স্বাস্থ্যকর মোমো। (শীতের সবজি বা চিংড়িমাছ দিয়েও মোমো তৈরি করতে পারেন)।
- ১জনতা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২কবি নজরুল কলেজের ইলেকট্রিশিয়ান আমানের স্ত্রী নিখোঁজ
- ৩রিপাবলিক ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪মার্কেন্টাইল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ৬ক্লান্তি দূর করতে ওষুধ নয়, ভরসা হতে পারে ৭টি প্রাকৃতিক অভ্যাস
- ৭চারিত্রিক স্খলন থেকে বাঁচতে যে দোয়া পড়তেন মহানবী (সা.)
- ৮দুপুরের মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ৯পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
- ১০কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৪লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৫কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৮সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৯চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ১০গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি





পাঠকের মতামত