
মালাই রোল বেশ জনপ্রিয় একটি মিষ্টান্ন। গুঁড়া দুধ আর পাউরুটি দিয়ে তৈরি এই খাবারটি পছন্দ করে ছোট-বড় সবাই। খুব সহজে তৈরি করতে পারেন মজার এই পদটি। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-
উপকরণ
পাউরুটি-১০পিস (পাউরুটির চারপাশের শক্ত লাল অংশ কেটে ফেলে দিয়ে রুটিটাকে বেলুন দিয়ে বেলে নিতে হবে)
তরল দুধ- হাফ লিটার
চিনি-হাফ কাপ
গুঁড়ো দুধ- হাফ কাপ
তরল দুধ- পোনে১ কাপ
গুঁড়ো দুধ- দেড় কাপ
ঘি- ২ টেবিল চামচ

প্রণালি
দুধের মালাই তৈরির জন্য দুধ জ্বাল দিতে হবে। দুধ যখন বেশ ঘন হয়ে যাবে তখন এর মধ্যে চিনি মিশিয়ে নিন। চিনি দেয়ার কিছুক্ষণ পরই এর সঙ্গে গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে নাড়তে হবে। গুঁড়ো দুধ দেওয়ার পরে দুধ বেশ ঘন হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে একটি বাটিতে ঢেলে রাখুন। দুধের পুর তৈরির জন্য চুলায় প্যান বসিয়ে তাতে দুধ দিন। দুধ ফুটে উঠলে এবং সামান্য ঘন হলে এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে অনবরত নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার পর দুধ শুকিয়ে হালুয়ার মত হয়ে আসবে। তখন এর মধ্যে ঘি দিয়ে নাড়তে হবে। (গুঁড়ো দুধ একটু কম বেশি হতে পারে) একটু নরম থাকতেই দুধের হালুয়া নামিয়ে নিতে হবে। ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। এবার গরম দুধের হালুয়া দিয়ে লম্বা করে পাউরুটির সাইজে রোল বানিয়ে নিতে হবে ১০ পিস। রুটির চারপাশে সামান্য দুধ লাগিয়ে রুটিটা ভিজিয়ে নিতে হবে। এবার পাউরুটির ওপর গুঁড়ো দুধের হালুয়ার রোল রেখে পাউরুটি পেঁচিয়ে রোল করে নিতে হবে। সবগুলো বানানো হয়ে গেলে সার্ভিং ডিশে রোল রেখে ওপরে দুধের মালাই ঢেলে দিতে হবে। রোলটা দুধে ভেজানো থাকবে। বাদাম কুচি আর কিসমিস দিয়ে সাজিয়ে দিলেই তৈরি হয়ে যাবে পাউরুটি গুঁড়ো দুধের মালাই রোল।
- ১দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর
- ২বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে: মির্জা ফখরুল
- ৩ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির
- ৪প্রবাসীদের পাসপোর্ট নিয়ে আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ
- ৫ঢাকার নৌপথে আবারও ওয়াটার বাস চালু করা হবে: নৌমন্ত্রী
- ৬চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৭আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে
- ৮জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন
- ৯১০ দিনের রিমান্ডে ডেভিড ইমন
- ১০নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৫সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৬হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৭জুলাইয়ে নির্যাতনের শিকার ৫০ সাংবাদিক
- ৮পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ১০বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব





পাঠকের মতামত