
বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে ঘরোয়া যে কোনো আয়োজনে চিকেন রোস্ট না হলে কী চলে! এর স্বাদ ও গন্ধে সবাই মুগ্ধ। তবে ঘরে রান্না করা রোস্টের সঙ্গে বিয়েবাড়ির চিকেন রোস্টের স্বদে বেশ পার্থক্য আছে।
বিশেষ করে বিয়েবাড়ির চিকেন রোস্টের মজাই আলাদা। আবার চাইলে ঘরেও তৈরি করা যায় না এমন স্বাদের রোস্ট। তবে এই রেসিপি অনুসরণ করলে আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন বিয়েবাড়ির মতো চিকেন রোস্ট। জেনে নিন রেসিপি-

উপকরণ
১. দেশি মুরগি ৩টি
২. টকদই ২ কাপ
৩. পেঁয়াজ বেরেস্তা আধা কাপ
৪. পেঁয়াজ বাটা আধা কাপ
৫. আদা বাটা ২ টেবিল চামচ
৬. রসুন বাটা ২ টেবিল চামচ
৭. মরিচ গুঁড়া ১ চা চামচ (এতে রোস্টের রং সুন্দর হয় আর স্বাদ বাড়ায়)
৮. এলাচ, দারুচিনি, তেজপাতা, লং আন্দাজমতো
৯. তেল ১/৪ কাপ
১০. ঘি ১/৪ কাপ
১১. লবণ স্বাদমতো
১২. চিনি স্বাদমতো ও
১৩. কাঁচা মরিচ ৭-৮টি
পদ্ধতি
মুরগির টুকরো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর মুরগিরর সঙ্গে পেঁয়াজ বেরেস্তা, ঘি, চিনি ও তেল ছাড়া সব উপকরণ একসঙ্গে মেখে কমপক্ষে এক ঘণ্টা ঢেকে রাখুন। যত বেশি সময় নিয়ে মেরিনেট করা হবে রোস্ট তত বেশিই মজা হবে। হাঁড়িতে তেল গরম করে মেরিনেট করা মুরগির পিসগুলো বাদামি করে ভেজে তুলে রাখুন। একই তেলে মেরিনেটের মসলা ও অর্ধেক বেরেস্তা কষিয়ে ভাজা মুরগি ও পরিমাণমতো গরম পানি দিয়ে ঢেকে দিন। মাংস সেদ্ধ হয়ে তেল ছেড়ে আসলে অল্প একটু বেরেস্তা গার্নিশের জন্য রেখে বাকি বেরেস্তা, চিনি, কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে ফেলুন।
পরিবেশনের পাত্রে ঢেলে বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করুন। গরম গরম পোলাওয়ের সঙ্গে খেতে দারুন লাগে রোস্ট।
- ১ঢাকার নৌপথে আবারও ওয়াটার বাস চালু করা হবে: নৌমন্ত্রী
- ২চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৩আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে
- ৪জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন
- ৫১০ দিনের রিমান্ডে ডেভিড ইমন
- ৬নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৭বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৮পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গা প্রত্যাবাসন: মিয়ানমারের রাষ্ট্রদূত
- ৯পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০প্রিমিয়ার লিজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৫লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৬মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৭যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৮জুলাইয়ে নির্যাতনের শিকার ৫০ সাংবাদিক
- ৯সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ১০হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা





পাঠকের মতামত