
গরু অথবা খাসির কলিজা ভুনা গরম গরম ভাত কিংবা খিচুড়ির সঙ্গে খেতে খুবই সুস্বাদু। এটি খাওয়া যায় রুটি কিংবা পরোটার সঙ্গেও। কলিজায় থাকে নানা পুষ্টি উপাদান। এটি আমাদের শরীরের জন্যও বেশ উপকারী। তবে সঠিক রেসিপি জানা না থাকার কারণে অনেকে কলিজা রান্না করলেও এক ধরনের গন্ধ থেকে যায়, স্বাদও ভালো হয় না। চলুন তবে জেনে নেয়া যাক কলিজা ভুনার সহজ ও সঠিক রেসিপি-

উপকরণ: গরু বা খাসির কলিজা আধা কেজি, পেঁয়াজ (কিউব করে কাটা) এক কাপ, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা এক টেবিল চামচ, পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, ধনে গুঁড়া এক চা চামচ, লবণ স্বাদ মতো, দারুচিনি-এলাচ-লবঙ্গ একত্রে বাটা আধা চা চামচ, তেজপাতা একটি, দারুচিনি টুকরো তিন টুকরা, জায়ফল ও জয়ত্রী বাটা সিকি চা চামচ, ভাজা (টালা) জিরা গুঁড়া আধা চা চামচ, তেল তিন টেবিল চামচ।
প্রণালী: কলিজা ছোট ছোট টুকরা করে কেটে ভালো করে ধুয়ে নিন। এরপর একটি বাটিতে কলিজার টুকরো গুলো নিয়ে তার মধ্যে তেল, টালা জিরার গুঁড়া ও কিউব করে কেটে রাখা পেঁয়াজ বাদে বাকি সব উপকরণ মেখে নিন। একটি পাত্রে তেল গরম করে তার মধ্যে মশলা মাখানো কলিজাগুলো দিয়ে অল্প আঁচে নেড়ে কষাতে থাকুন। যতক্ষণ না পানি শুকিয়ে তেল ওপরে উঠে আসে ততক্ষণ নাড়ুন। এরপর কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে আরো ১৫ মিনিট রান্না করুন। এরপর টালা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে আরো ৫ মিনিট পরে চুলা থেকে নামিয়ে নিন। রুটি, পরোটা, গরম ভাত, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন।
- ১প্রবাসীদের পাসপোর্ট নিয়ে আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ
- ২ঢাকার নৌপথে আবারও ওয়াটার বাস চালু করা হবে: নৌমন্ত্রী
- ৩চাঁদপুর মাছঘাটে ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা
- ৪আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে
- ৫জুলাই গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে যবিপ্রবিতে যত আয়োজন
- ৬১০ দিনের রিমান্ডে ডেভিড ইমন
- ৭নালিতাবাড়ীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ৮বাংলাদেশ আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই: মহাসচিব
- ৯পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গা প্রত্যাবাসন: মিয়ানমারের রাষ্ট্রদূত
- ১০পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
- ২কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৪লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৫মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৬যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৭সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৮হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৯জুলাইয়ে নির্যাতনের শিকার ৫০ সাংবাদিক
- ১০পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী





পাঠকের মতামত