
প্রায় এক যুগ ধরে তুরস্কে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি স্টুডেন্টস ইন তুর্কিয়ের (অ্যাবাস্ট) সভাপতি নির্বাচিত হয়েছেন আনকারা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের পিএইচডি গবেষক মোবাশ্বেরা জাহান ফাতিমা। এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল মাহমুদ। এরই ধারাবাহিকতায় আগামী এক বছরের জন্য তারাসহ ১০০ সদস্যবিশিষ্ট কমিটি ও সিটি অ্যাম্বাসেডর টিম দায়িত্ব পালন করবেন।
সম্প্রতি ইস্তানবুলের ঢাকা লাউঞ্জ ক্যাফে রেস্টুরেন্ট অ্যান্ড কালচারাল সেন্টারে অ্যাবাস্টের উপদেষ্টামণ্ডলীর পক্ষ থেকে সহকারী অধ্যাপক ও এশিয়া অ্যান্ড ইন্দো প্যাসিফিক স্টাডিজের তুরস্ক প্রধান নাজমুল ইসলাম এই কমিটির অনুমোদন দেন।
বাংলাদেশের চট্টগ্রামের মেয়ে মোবাশ্বেরা জাহান ফাতিমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে তুরস্কের বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা সংস্থার ফেলো হিসেবে আছেন। এর আগে তিনি তুরস্কের মাইগ্রেশন রিসার্চ ফাউন্ডেশনে গবেষক হিসেবে কর্মরত ছিলেন। তুরস্ক সরকারের বৃত্তি নিয়ে আনকারার গাজি ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগ থেকে দ্বিতীয় মাস্টার্স করেছেন তিনি। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অব ডিবেটের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে, সংগঠনের সাধারণ সম্পাদক হওয়া আব্দুল্লাহ আল মাহমুদ তুরস্ক সরকারের প্রেস্টিজিয়াস বৃত্তি প্রকল্পের অধীনে স্নাতক সম্পন্ন করে দেশটির দুজজে ইউনিভার্সিটিতে ইন্ট্যারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফিনান্স বিভাগে স্নাতকোত্তরে অধ্যয়ন করছেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তুর্কীয়ে বুরসলারি স্কলারশিপের অধীনে ডিপার্টমেন্টে প্রথম হওয়ার কৃতিত্ব নিয়ে স্নাতক সম্পন্ন করে মারমারা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগে স্নাতকোত্তর করছেন।
কমিটি গঠন অনুষ্ঠানে উপদেষ্টামণ্ডলীর মধ্যে ইস্তানবুল জাইম ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম রবিন, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ওয়ালিউল্লাহ, পিএইচডি গবেষক মিনহাজুল আবেদিন, বিশিষ্ট ব্যবসায়ী ও অটোমান গ্রুপের সিইও শিহাব আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে কাজ করে যাচ্ছে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি স্টুডেন্টস ইন তুর্কিয়ে (অ্যাবাস্ট)। বিদেশের বুকে বাংলা ভাষার চর্চা ধরে রাখতে ও বহির্বিশ্বে তুরস্কে অবস্থানরত বাংলাদেশিদের অবস্থান জানান দিতে সংগঠনটির পক্ষ থেকে ‘আনাতোলিয়া’ নামের অনলাইন সাময়িকীও প্রকাশ করা হয়। এছাড়াও বাংলাদেশি শিক্ষার্থীদের তুরস্কে উচ্চশিক্ষার ব্যাপারে বিস্তারিত গাইডলাইন দিয়ে যাচ্ছে অ্যাবাস্ট।
- ১পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ২মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৩সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৪জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৫বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৬পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৭অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৮৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৯চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ১০এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৫বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৭‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৮ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৯৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ১০মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি





পাঠকের মতামত