
প্রায় এক যুগ ধরে তুরস্কে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি স্টুডেন্টস ইন তুর্কিয়ের (অ্যাবাস্ট) সভাপতি নির্বাচিত হয়েছেন আনকারা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের পিএইচডি গবেষক মোবাশ্বেরা জাহান ফাতিমা। এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল মাহমুদ। এরই ধারাবাহিকতায় আগামী এক বছরের জন্য তারাসহ ১০০ সদস্যবিশিষ্ট কমিটি ও সিটি অ্যাম্বাসেডর টিম দায়িত্ব পালন করবেন।
সম্প্রতি ইস্তানবুলের ঢাকা লাউঞ্জ ক্যাফে রেস্টুরেন্ট অ্যান্ড কালচারাল সেন্টারে অ্যাবাস্টের উপদেষ্টামণ্ডলীর পক্ষ থেকে সহকারী অধ্যাপক ও এশিয়া অ্যান্ড ইন্দো প্যাসিফিক স্টাডিজের তুরস্ক প্রধান নাজমুল ইসলাম এই কমিটির অনুমোদন দেন।
বাংলাদেশের চট্টগ্রামের মেয়ে মোবাশ্বেরা জাহান ফাতিমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে তুরস্কের বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা সংস্থার ফেলো হিসেবে আছেন। এর আগে তিনি তুরস্কের মাইগ্রেশন রিসার্চ ফাউন্ডেশনে গবেষক হিসেবে কর্মরত ছিলেন। তুরস্ক সরকারের বৃত্তি নিয়ে আনকারার গাজি ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগ থেকে দ্বিতীয় মাস্টার্স করেছেন তিনি। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অব ডিবেটের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে, সংগঠনের সাধারণ সম্পাদক হওয়া আব্দুল্লাহ আল মাহমুদ তুরস্ক সরকারের প্রেস্টিজিয়াস বৃত্তি প্রকল্পের অধীনে স্নাতক সম্পন্ন করে দেশটির দুজজে ইউনিভার্সিটিতে ইন্ট্যারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফিনান্স বিভাগে স্নাতকোত্তরে অধ্যয়ন করছেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তুর্কীয়ে বুরসলারি স্কলারশিপের অধীনে ডিপার্টমেন্টে প্রথম হওয়ার কৃতিত্ব নিয়ে স্নাতক সম্পন্ন করে মারমারা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগে স্নাতকোত্তর করছেন।
কমিটি গঠন অনুষ্ঠানে উপদেষ্টামণ্ডলীর মধ্যে ইস্তানবুল জাইম ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম রবিন, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ওয়ালিউল্লাহ, পিএইচডি গবেষক মিনহাজুল আবেদিন, বিশিষ্ট ব্যবসায়ী ও অটোমান গ্রুপের সিইও শিহাব আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে কাজ করে যাচ্ছে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি স্টুডেন্টস ইন তুর্কিয়ে (অ্যাবাস্ট)। বিদেশের বুকে বাংলা ভাষার চর্চা ধরে রাখতে ও বহির্বিশ্বে তুরস্কে অবস্থানরত বাংলাদেশিদের অবস্থান জানান দিতে সংগঠনটির পক্ষ থেকে ‘আনাতোলিয়া’ নামের অনলাইন সাময়িকীও প্রকাশ করা হয়। এছাড়াও বাংলাদেশি শিক্ষার্থীদের তুরস্কে উচ্চশিক্ষার ব্যাপারে বিস্তারিত গাইডলাইন দিয়ে যাচ্ছে অ্যাবাস্ট।
- ১জবিতে ছাত্রদল শিবির সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
- ২সবার মত নিয়ে ‘গ্রহণযোগ্য’ সংবিধান সংশোধনী চায় বিশেষ কমিটি
- ৩আল-আরাফা ইসলামী ব্যাংকের রেমিট্যান্স ম্যানেজমেন্ট সফটওয়্যারে এনপিএসবি সংযুক্ত
- ৪জবিতে ছাত্রদলের হামলায় শিবির, ছাত্রশক্তিসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী আহত
- ৫চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৭সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত
- ৮জুলাইয়ের চেতনা ব্যর্থ হবে, যদি দুর্নীতি-অন্যায় ফিরে আসে: জবি ট্রেজারার
- ৯বিনিয়োগ ও বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী সৌদি
- ১০দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- ১অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ২প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৪গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল
- ৫রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৭কমিউনিটি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন ইমতিয়াজ উদ্দিন
- ৮গুমের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, ভুক্তভোগী পাবে ক্ষতিপূরণ
- ৯বিমান খাতে সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার: বিমানমন্ত্রী
- ১০প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে





পাঠকের মতামত