
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেছেন, জনজীবনে যদি আবার দুর্নীতি ও বৈষম্যের চর্চা ফিরে আসে, তাহলে জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত উদ্দেশ্য ও অর্জন ব্যর্থ হয়ে যাবে।
সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মরণ ও রচনা প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে ড. সাবিনা শরমীন জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দীর্ঘদিনের সংগ্রামের একটি ঐতিহাসিক উপসংহার। এ আন্দোলনের চেতনা বাস্তবায়নের মাধ্যমে সমাজ ও রাষ্ট্র থেকে দুর্নীতি, বৈষম্য, অন্যায়, অত্যাচার ও অবিচারের অবসান ঘটাতে হবে।”
তিনি আরও বলেন, “জুলাইয়ের চেতনা তখনই সার্থক হবে, যখন একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠিত হবে। অন্যথায় আমরা একটি দুর্ভাগা জাতিতে পরিণত হবো।” এজন্য প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন এবং ব্যক্তি জীবনেও জুলাইয়ের চেতনা ধারণের আহ্বান জানান তিনি।
রাষ্ট্রীয় পরিবর্তনের পাশাপাশি সামাজিক পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে ট্রেজারার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য অর্জনে সমাজের প্রতিটি স্তরে নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্বশীলতার চর্চা নিশ্চিত করতে হবে। বিশেষ করে একটি টেকসই ও মানবিক সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মের সক্রিয় ভূমিকা অপরিহার্য।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি একাডেমিয়া ও সমাজের মধ্যে কার্যকর সংযোগ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, শুধু ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা নয়, সমাজের বাস্তব সমস্যা ও চাহিদার সঙ্গে একাডেমিক জ্ঞান ও গবেষণার সমন্বয় ঘটাতে হবে। এতে সমাজের সমস্যা চিহ্নিত ও সমাধানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা সহজ হবে।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য ও চেতনা নিয়ে আলোচনা শেষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারহানা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
টিআর
- ১পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ২মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৩সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি: ডা. তাহের
- ৪জুলাই আন্দোলনে জাতিকে চরম ত্যাগ-তিতিক্ষা এবং রক্তমূল্য দিতে হয়েছে
- ৫বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ৬পাথরঘাটায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আটক
- ৭অবহেলায় ক্ষয় হচ্ছে বিশ্ব ঐতিহ্যের নয় গম্বুজ মসজিদ
- ৮৩য় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে
- ৯চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক
- ১০এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৪পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৫বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৭‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৮৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৯ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ১০মৌলভীবাজারের আলোচিত রাজকান্দি বনের রেঞ্জ কর্মকর্তা প্রীতম বদলি





পাঠকের মতামত