
স্ট্যান্ডার্ড ব্যাংকের সাড়ে ৬ লাখ গ্রাহক এখন থেকে তাদের মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘এসবিএল ডিজিব্যাংকিং’ ব্যবহার করে যেকোনো সময় যেকোনো স্থান থেকে তাৎক্ষণিক যেকোনো বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ‘ফান্ড ট্রান্সফার’ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, ইভিপি ও সিআইটিও সুফী তোফায়েল আহমেদ, সিএফও ও ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মো. আলী রেজা এফসিএমএ, সিআইপিএ এবং বিকাশের হেড অব স্ট্র্যাটেজি আলী আহমেদ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকাশে টাকা আনতে গ্রাহককে এসবিএল ডিজিব্যাংকিং অ্যাপে প্রথমেই নিজের অথবা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি হিসেবে যুক্ত করতে হবে। অ্যাকাউন্ট একবার যুক্ত হলেই পরবর্তীতে খুব সহজেই টাকা ট্রান্সফার করার সেবাটি নিতে পারবেন গ্রাহক।
টাকা আনতে বিকাশ অ্যাপের ‘অ্যাড মানি’ আইকনে ট্যাপ করে ‘ব্যাংক টু বিকাশ’ অপশন থেকে স্ট্যান্ডার্ড ব্যাংকের লোগোতে ক্লিক করে এসবিএল ডিজিব্যাংকিং অ্যাপের লিংক পেতে পারেন গ্রাহক।
অথবা সরাসরি এসবিএল ডিজিব্যাংকিং অ্যাপে ঢুকে হোমস্ক্রিন থেকে ‘ট্রান্সফার টু বিকাশ’ আইকনে ট্যাপ করতে হবে। ‘অ্যাড বিকাশ বেনিফিশিয়ারি’ অপশন থেকে বিকাশ অ্যাকাউন্ট নম্বর ও বেনিফিশিয়ারি নাম টাইপ করে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) কোড দিলেই বেনিফিশিয়ারি যুক্ত হয়ে যাবেন।
এরপর ‘ট্রান্সফার টু বিকাশ’ অপশনে গিয়ে প্রেরণকারীর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, বিকাশ বেনিফিশিয়ারির নম্বর ও নাম, টাকার পরিমাণ এবং বিবরণ লিখে সাবমিট বাটনে ট্যাপ করলে মোবাইলে ওটিপি কোড চলে আসবে যা শেষ ধাপে টাইপ করলেই তাৎক্ষনিকভাবে টাকা চলে আসবে বিকাশ অ্যাকাউন্টে।লেনদেন সম্পন্ন হলে গ্রাহক এসএমএস নোটিফিকেশন পাবেন।
উল্লেখ্য, স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে বিকাশে টাকা আনার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত ক্যাশ-ইন এর লিমিট প্রযোজ্য হবে। স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে বিকাশে টাকা আনতে গ্রাহকের কোনো খরচ হবে না।
বিকাশের ব্যাংক নেটওয়ার্কে স্ট্যান্ডার্ড ব্যাংক যুক্ত হওয়ায় এই নিয়ে দেশের শীর্ষস্থানীয় ২৪টি বাণিজ্যিক ব্যাংকের অ্যাকাউন্ট বা অ্যাপ থেকে গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার সুযোগ তৈরি হলো।
সারাদেশের ২ লাখ ৪০ হাজার এজেন্টের কাছ থেকে ক্যাশ ইন করে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার পাশাপাশি সবচেয়ে বেশি সংখ্যক বাণিজ্যিক ব্যাংক থেকে বিকাশে যেকোন সময় যেকোন স্থান থেকে নিজেই তাৎক্ষণিকভাবে টাকা আনতে পারেন ৫ কোটির বেশি গ্রাহক। সবচেয়ে বড় এবং শক্তিশালী অ্যাড মানি নেটওয়ার্ক বিকাশ গ্রাহকদের নিজের টাকা ব্যবহারের সর্বোচ্চ স্বাধীনতা ও সক্ষমতা এনে দিয়েছে।
- ১দেশে চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ
- ২সাপ্তাহিক দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড
- ৩ভরিতে ফের ৪৩৭৪ টাকা বাড়লো সোনার দাম
- ৪সাপ্তাহিক গেইনারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ৫সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সুহৃদ ইন্ডাষ্ট্রিজ
- ৬সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ১০
- ৭ডিএসইতে পিই রেশিও কমেছে ১ শতাংশ
- ৮ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ৩
- ৯বগুড়ায় সড়কে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
- ১০হরমুজ প্রণালি খুলতে শিগগিরই চুক্তির আশা যুক্তরাষ্ট্রের
- ১কেশবপুরে সীমানা পিলারসহ দুই জন গ্রেফতার
- ২চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৩চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৪নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৫মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৬আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৭সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৮ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৯গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১০বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন





পাঠকের মতামত