
গরুর মাংস দিয়ে বাহারি সব পদ তৈরি করা যায়। যার মধ্যে গরুর মাংস ভুনা ও এর ঝোল বেশি জনপ্রিয়। গরম ভাত, পোলাও, রুটি বা পরোটার সঙ্গে দারুণ মানিয়ে যায় গরুর মাংসের বাহারি পদ।
চাইলে স্বাদ বদলাতে এবার তৈরি করতে পারেন আস্ত রসুনে আচারি বিফ ভুনা। আস্ত রসুন ও আচার দিয়ে রান্নার কারণে এর স্বাদও হয় দারুণ। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। রইলো সহজ রেসিপি-
উপকরণ
১. গরুর মাংস দেড় কেজি
২. তেল আধা কাপ
৩. পাঁচফোড়ন ১ চা চামচ
৪. শুকনো লাল মরিচ ৩-৪টি
৫. পেঁয়াজ কুচি আধা কাপ
৬. হলুদ গুঁড়া ১ চা চামচ
৭. মরিচ গুঁড়া ১ টেবিল চামচ
৮. আদা বাটা ২ টেবিল চামচ
৯. রসুন বাটা ১ টেবিল চামচ
১০. পেঁয়াজ বাটা আধা কাপ
১১. জিরার গুঁড়া ১ চা চামচ
১২. লবণ স্বাদমতো
১৩. পাঁচফোড়ন গুঁড়া ১ চা চামচ
১৪. ধনিয়ার গুঁড়া ১ চা চামচ
১৫. রসুনের কোয়া (আস্ত) ২টি
১৬. আস্ত কাঁচামরিচ ৫-৬টি
১৭. আচার দুই টেবিল চামচ (আম বা জলপাইয়ের)
১৮. ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ
১৯. ভাজা পাঁচফোড়ন গুঁড়া আধা চা চামচ।
পদ্ধতি
চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিন। এরপর পাঁচফোড়ন ও শুকনো মরিচ সামান্য নেড়ে পেঁয়াজ কুচি ভেজে নিন। এরপর কেটে ধুয়ে রাখা মাংস ঢেলে দিন প্যানে। ভালোভাবে নেড়ে মিশিয়ে ১০-১৫ মিনিট নেড়ে ভেজে নিন। এবার ৬-১৪ নম্বর পর্যন্ত সব উপকরণ একসঙ্গে মিশিয়ে দিন মাংসে। তারপর ভালোভাবে নেড়ে মাংসের সঙ্গে মসলা মিশিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হলে পানি পরিমাণমতো দিয়ে মাঝারি আঁচে ঢেকে রান্না করতে হবে ৪০-৫০মিনিট। মাঝে মধ্যে ঢাকনা সরিয়ে মাংস নেড়ে দিতে হবে। মাংস যখন প্রায় সেদ্ধ হয়ে ঝোল কিছুটা ঘন হয়ে আসবে তখন মাংসের সঙ্গে দিয়ে দিতে হবে আস্ত রসুনের কোয়া, আস্ত কাঁচামরিচ ও আচার। আবারও নেড়ে ঢেকে দিতে হবে। মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে ঝোল মাখা মাখা হয়ে এলে ভাজা জিরা ও পাঁচফোড়নের গুঁড়া ছিটিয়ে দিয়ে নেড়ে নিন। এরপর চুলা থেকে নামিয়ে নিন মজাদার আস্ত রসুনে আচারি বিফ ভুনা। এবার গরম গরম পরিবেশন করুন ভাত বা পোলাও দিয়ে।
- ১জনতা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২কবি নজরুল কলেজের ইলেকট্রিশিয়ান আমানের স্ত্রী নিখোঁজ
- ৩রিপাবলিক ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪মার্কেন্টাইল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার
- ৬ক্লান্তি দূর করতে ওষুধ নয়, ভরসা হতে পারে ৭টি প্রাকৃতিক অভ্যাস
- ৭চারিত্রিক স্খলন থেকে বাঁচতে যে দোয়া পড়তেন মহানবী (সা.)
- ৮দুপুরের মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ৯পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
- ১০কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না : আইসিটি মন্ত্রী
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৪লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৫হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৬কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৭মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৮সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৯চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ১০গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি





পাঠকের মতামত