
ফিজিক্যালি চ্যালেঞ্জেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ২০২৩-২৪ বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অন্তরা ইসলামকে সভাপতি এবং রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রায়হান বেপারীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
পিডিএফের প্রতিষ্ঠাতা এবং সভাপতি মিজানুর রহমান কিরণ, পিডিএফ ইয়ুথ নেটের টিম লিড নাজমুস সাকিব ও জবি শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
২১ সদস্য বিশিষ্ট এ নতুন কমিটির সহ-সভাপতি পদে নুরুল ইসলাম, জান্নাতুল আফরিন নিম্মি, যুগ্ম-সাধারণ সম্পাদক সঞ্জয় চন্দ্র বর্মন, অর্থ সম্পাদক মইনুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান রিক, দফতর সম্পাদক নাঈম আকন, লজিস্টিক সম্পাদক শিহাব মোর্শেদ সোহান, যোগাযোগ বিষয়ক সম্পাদক নিসরাত জাহান লিজা, কর্পোরেট নেটওয়ার্কিং সম্পাদক স্বপ্না রাজবংশী, পলিসি এন্ড এডভোকেসি সম্পাদক মো.আফজাল হোসেন মইন, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক রাইসাতুল জান্নাত জোয়াইরা, ভলান্টিয়ার ম্যানেজমেন্ট সম্পাদক সান্দিদ চৌধুরী ছাত্রকল্যাণ সম্পাদক এমরান হোসেন ফাহিম, ক্রীড়া সম্পাদক কিংকর ঘোষ, সংস্কৃতি সম্পাদক রেহনুমা নুরাইন বুশরা, প্রেস সেক্রেটারি মোছা. রোকাইয়া আক্তার ও কার্যনির্বাহী সদস্য পদে মো. সাজ্জাদ হোসেন, নওরিন আক্তার ও আয়েশা আক্তার স্বপ্না মনোনীত হয়েছেন।
পিডিএফ ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা ও প্রবেশগম্য ক্যাম্পাস গঠনের লক্ষ্যে প্রতিবন্ধী ও অপ্রতিবিন্ধী শিক্ষার্থীরা একযোগে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৫০ এর অধিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অধ্যায়ন, বিভিন্ন বৃত্তির ব্যবস্থাকরণ, আবাসন নিশ্চিতকরণ, সফট স্কিল ডেভলপমেন্ট প্রোগ্রামসহ নানান সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি। এ শাখা থেকে ১৫ শিক্ষার্থী বিভিন্ন সময় আর্থিক সহায়তা পেয়েছে। ৬২ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে চলেছে বিশ্ববিদ্যালয়ের ৮২ জনের মতো অপ্রতিবন্ধী শিক্ষার্থী। যারা তাদের কর্ম ক্ষেত্রের মধ্যে দিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক এবং জবি পিডিএফের উপদেষ্টা ড. মো. আইনুল ইসলাম, জবি পিডিএফের আহ্বায়ক এবং সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মো. শহীদুল হক, সদস্য সচিব রাজেশ কুমার দেব, সদস্য মো. রেজাউল করিম ও সদস্য শাহ মো. আজিমুল এহসানের তত্ত্বাবধানে জবি পিডিএফ প্রতিবন্ধী শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের জন্য কাজ করে আসছে।
- ১মে মাসে ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় ধাক্কা
- ২চাঁদপুরে এক কালভার্ট বদলে দেবে ৮ গ্রামের মানুষের জীবন
- ৩আসছে বিশেষ ট্রাইব্যুনাল, ৮২ লাখ মাদকাসক্তকে রক্ষায় আইনি সংস্কার
- ৪ভালো ফলন ও ন্যায্যমূল্যে হাসি ফুটেছে চাষিদের মুখে
- ৫হুমকির মুখে ১২০০ বিঘা আমন আবাদ, ঝুঁকিতে মাছ চাষ
- ৬পায়ে শিকল বাঁধা সেই নারী ফিরলেন স্বজনদের কাছে
- ৭কুড়িগ্রামের কাঁচকোলে ভাঙন মোকাবিলায় দিনরাত পাউবোর কাজ
- ৮জুলাইয়ের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের রেমিট্যান্স
- ৯রেমিট্যান্স আহরণে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাইলফলক অর্জন
- ১০মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- ১সিরাজগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- ২কক্সবাজারে পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
- ৩নির্মাণাধীন চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের কাজ দৃশ্যমান
- ৪রবি আজিয়াটার বোর্ড সভা ২৮ জুলাই
- ৫প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্র-সমাজের যৌথ দায়িত্ব: ডিএসসিসি প্রশাসক
- ৬ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ৭ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত, জবাবে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের
- ৮যমুনা ব্যাংকের বোর্ড সভা ২২ জুলাই
- ৯চিলমারীতে ফের তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ১০১৫ বছরের ধ্বংসযজ্ঞ অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে কাজ শুরু হয়েছে





পাঠকের মতামত