
বিন্নি চাল সাধারণত তিন রঙের হয়ে থাকে। যেমন, সাদা, লাল এবং কালো। তবে পার্বত্য চট্টগ্রামে চাষ হয় সাদা বিন্নি চাল। লাল বিন্নি উৎপাদিত হয় মূলত পাহাড়ি এলাকাতে। জুম চাষের মাধ্যমে স্থানীয় উপজাতিরা বা কৃষকেরা এই ধান উৎপাদন করে থাকেন সিলেট, বান্দরবান ও রাঙ্গামাটি অঞ্চলে। সিলেটে এই চালকে বিরুন নামেও ডাকা হয়। উপজাতিরা এই চাল দিয়ে রান্না করেন বিশেষ ধরনের খিচুড়ি। রেসিপিটি জেনে নিন।
উপকরণ: সাদা বিন্নি চাল এক কাপ, লাল বিন্নি চাল এক কাপ, মসুর ডাল আধা কাপ, মুগডাল আধা কাপ, মুরগির মাংস (ছোট-ছোট টুকরা) ১ কাপ, বাঁশ কোঁড়লকুচি আধা কাপ, কলার মোচাকুচি আধা কাপ, বিভিন্ন সবজি এক কাপ, দারুচিনি দুই টুকরা, এলাচি তিনটি, তেজপাতা দুইটি, কাঁচা মরিচ চারটি, পেঁয়াজ বেরেস্তা এক কাপ, আদাবাটা এক টেবিল চামচ, রসুনবাটা এক চা-চামচ, হলুদ এক চা-চামচ, মরিচগুঁড়া এক চা-চামচ, টালা জিরাগুঁড়া এক চা-চামচ, লবণ স্বাদমতো, তেল আধা কাপ, ঘি দুই টেবিল চামচ।
প্রণালি: চাল ও ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। একটি কড়াইতে তেল দিয়ে সবজিগুলো সামান্য লবণ ও হলুদ দিয়ে হালকা ভেজে তুলে রাখুন। কড়াইতে আরো কিছু তেল দিয়ে বাটা, গুঁড়া ও আস্ত মসলা দিয়ে দিন। সামান্য পানি দিয়ে কষিয়ে মাংস দিন। কিছুক্ষণ রান্না করে আলাদা পাত্রে তুলে রাখুন। এবার ডাল ও চাল দিন। ভালো করে নাড়তে থাকুন। তারপর তিন কাপ গরম পানি দিন। সবজি ও মাংস দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। ঢাকনা খুলে পেঁয়াজ বেরেস্তা ও ঘি দিয়ে দিতে হবে। তারপর পাঁচ মিনিট দমে রেখে দিন। রেডি হয়ে গেল বিন্নি চালেন পাহাড়ি খিচুড়ি। গরম গরম খিচুড়ি শুঁটকি ভর্তা বা আচার দিয়ে পরিবেশন করুন।
- ১প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ২বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৩বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৪‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৫কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ৬জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ৭নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ
- ৮পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ৯শেখ হাসিনার লাশও বাংলাদেশের মাটি গ্রহণ করবে না: জবি প্রক্টর
- ১০এক মাসে যোগ-বিয়োগ শেখাতে না পারলে শিক্ষক বরখাস্ত
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৭দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৮রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৯খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার
- ১০‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী





পাঠকের মতামত