প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১১:৪১ পিএম , আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১১:৪১ পিএম

বাঙালি জাতির প্রাণের বই মেলার শেষ দিনে উন্মোচিত হলো অধ্যাপিকা সৈয়দা আফসানা ফেরদৌসীর কাব্যগ্রন্থ দরজার ওপাশে

বই উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শিকদার মনোয়ার মোর্শেদ ও সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রহিম।

প্রধান অতিথির বক্তব্যে মাকসুদ কামাল বলেন, ভাষার মাসে এ মেলার আয়োজন আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে। এ মেলার মাধ্যমেই আমাদের ভাষার যে স্বাধীনতা অর্জন তার চর্চার অবারিত সুযোগ তৈরি করে দেয়।

কাব্যগ্রন্থ সম্পর্কে মাকসুদ কামাল বলেন, কবিদের নিজস্ব একটি দৃষ্টি আছে। তা হলো অন্তর্দৃষ্টি। এর দ্বারা তারা পৃথিবীর প্রতিটি বিষয় নিজেদের মত করে দেখে এবং বিশ্লেষণ করে। এই বইয়েও তার প্রতিচ্ছবি ফুঁটে উঠেছে।

কাব্যগ্রন্থের লেখিকা আফসানা ফেরদৌসী বইটি সম্পর্কে বলেন, এই কাব্যগ্রন্থে করোনাকালীন স্থবিরতায় মানবজীবনের হতাশা, যুদ্ধের ভয়াবহতায় মানবতার বিপর্যয় কাঁটিয়ে ওঠার আহ্বান জানিয়েছি। আমি আশায় বুক বাঁধতে ভালোবাসি। তাই আশা দেখেছি এবং অন্যকেও দেখানোর জন্য আমার এই বই।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক রেজাউল আজিম ও সোনালু প্রেম শালুক সংসারের লেখক কবি ও ব্যবসায়ী মাহমুদ আল ফাহাদ।

বিপি/আজাদ

শেয়ার

পাঠকের মতামত

পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) অর্থায়িত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস উদ্যোগকে এগিয়ে নিতে ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ (Bangla QR) চালু করেছে ব্র্যাক ...

একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি কার্যক্রমের শূন্য আসনে প্রকাশিত গণবিজ্ঞপ্তির আওতায় ...

ডিবেটিং এডুকেশন সোসাইটির নতুন সভাপতি হেলাল উদ্দিন, সম্পাদক মহিউদ্দিন

দেশব্যাপী বিতর্কচর্চা, নেতৃত্বের বিকাশ এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করা সংগঠন ডিবেটিং এডুকেশন সোসাইটি ইন ...

বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ...

পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে প্রশাসনের বাধা, প্রতিবাদে বিক্ষোভ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ইনকিলাব মঞ্চের কর্মসূচী পালন করতে দেয়নি প্রশাসন। এর প্রতিবাদে ...