
বয়সে প্রায় দুই হাজার বছর, তবে মুখে এখনও হাসি লেগে। সম্প্রতি এমনই হাসি খুশি স্ফিংক্স মূর্তির খোঁজ পেলেন বিজ্ঞানীরা। মিশরে একদল প্রত্নতাত্ত্বিক খনন করতে করতেই আবিষ্কার করে এমন স্ফিংক্সের মতো দেখতে গালে টোল পড়া এক মূর্তি।
বিশেষজ্ঞদের দাবি, ২ হাজার বছর আগে রোমান যুগে এই মূর্তি গড়া হয়েছে। ইতিমধ্যে মিশরের মন্ত্রক থেকে মূর্তিটির ছবিও প্রকাশ্যে আনা হয়েছে। দক্ষিণ মিশরের কোয়েনা গর্ভনোরেটে দেনদেরা মন্দির চত্বরে এই খননকাজ শুরু হয়েছিল। সেখান থেকেই উদ্ধার হল বিশেষ মূর্তিটি।
মূর্তিটি উদ্ধারের পর বিশেষজ্ঞরা জানান, আনুমানিক ৪১ থেকে ৫৪ খ্রিষ্টপূর্বে চুনাপাথর দিয়ে স্ফিংক্স মূর্তিটি তৈরি করা হয়। সেই রোমে ক্লডিয়াসের রাজত্বকাল চলছে। এছাড়াও ছবি অনুযায়ী দেখা যাচ্ছে, নেমেসের মতো মাথায় একটি শিরস্ত্রাণ পরে রয়েছে ওই মূর্তিটি। অভিনব কায়দায় তৈরি করা হয়েছে সেটি। শিরস্ত্রাণটির সামনের দিকে রয়েছে একটি কোবরা সাপের মূর্তি।
নেমেস কী?
মিশরের ফারাওদের একটি বিশেষ পোশাক বলা যেতে পারে এটিকে। যা মাথায় শিরোস্ত্রাণের মতো করে পরা হত। দেন্দেরা মন্দির চত্বর থেকে উদ্ধার হওয়া মূর্তির মাথাতেও সেই নেমেস পরানো ছিল।
রোমে যেই সময় ক্লডিয়াসের শাসন চলছে, তখন অনেকটাই পরিধি বেড়েছিল রোমান সাম্রাজ্যের। সেই মতো, আফ্রিকাতেই অনেকটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল রোমান সম্রাটের আধিপত্য। বিশেষজ্ঞদের দাবি, সেই সময়েই তৈরি হয় চুনাপাথরের বিশেষ মূর্তিটি।
কীভাবে পাওয়া গেল মূর্তিটি?
মন্দিরটির কাছেই ইটের একটি উপত্যকায় চলছিল খননকাজ। কাদা-ইটে তৈরি এই উপত্যকা বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী বাইজানটাইন সভ্যতার সময় তৈরি করা হয়েছিল। সেখান থেকেই মেলে এই চুনাপাথরের নেমেস পরিহিত মূর্তি।
- ১পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ২প্রিমিয়ার লিজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ৩লভ্যাংশ দেবে না প্রিমিয়ার লিজিং
- ৪প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যোগদানের নতুন তারিখ ১ অক্টোবর
- ৫সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, ৫০ কারারক্ষীকে তলব
- ৬ঢাকা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭প্রিমিয়ার লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮নতুন প্রজন্মকে কুরআনের আদর্শে গড়তে আল ওয়াহদা ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন
- ৯আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের
- ১চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ২ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ৩কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৪লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৫যুক্তরাষ্ট্রের শীর্ষ ২৫ ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঢাকায় আসছেন: মাহদী আমিন
- ৬সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী
- ৭মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার
- ৮হবিগঞ্জে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলা কিউআর’ সচেতনতা সভা
- ৯গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি
- ১০সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সরিষাবাড়ীর হুমায়ুন করিম





পাঠকের মতামত