সাইদুর রহমান নোমান, নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫ ৩:২৬ পিএম , আপডেট: আগস্ট ১১, ২০২৫ ৬:৪৬ এএম

গত ২৫ বছরে রাজস্ব আহরণের সর্বনিম্ন প্রবৃদ্ধি হয়েছে ২০২৪-২৫ অর্থবছরে। এই অর্থবছরে রাজস্ব আহরণের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা। আহরণ হয়েছে মাত্র ৩ লাখ ৭০ হাজার ৮৭৪ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড পরিমাণে রাজস্ব ঘাটতি হয়েছে ৯২ হাজার ৬২৬ কোটি টাকা । গত অর্থবছরে রাজস্ব প্রবৃদ্ধিও খুব কম হয়েছে, ২ দশমিক ২৩ শতাংশ। অর্থনীতিবিদরা বলছেন, মূলত রাজনৈতিক অস্থিরতার কারণে প্রবৃদ্ধি কম হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। পরে সংশোধিত লক্ষ্যমাত্রা দেয়া হয়ে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা। আহরণ হয়েছে মাত্র ৩ লাখ ৭০ হাজার ৮৭৪ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি দাঁড়িয়েছে ৯২ হাজার ৬২৬ কোটি টাকা। যা সংশোধিত লক্ষ্যমাত্রা থেকে প্রায় ২০ শতাংশ কম। এর আগের অর্থবছর ২০২৩-২৪ সালে রাজস্ব আহরণ হয়েছিল ৩ লাখ ৬২ হাজার ৭৯৭ কোটি টাকা। সে হিসাবে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ২ দশমিক ২৩ শতাংশ। সর্বশেষ ১৯৯৯-২০০০ অর্থবছরের পরে সর্বনিম্ন প্রবৃদ্ধি। ১৯৯৯-০০ অর্থবছরে রাজস্ব আহরণ প্রবৃদ্ধি হয়েছিল ১ দশমিক ৭১ শতাংশ। অর্থাৎ গত ২৫ বছরে সর্বনিম্ন প্রবৃদ্ধি হয়েছে গত অর্থবছর ২০২৪-২৫ অর্থবছরে।

২০২৩-২৪ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব আহরণ করেছে ৩ লাখ ৬২ হাজার কোটি টাকার চেয়ে কিছু বেশি, যা আগের অর্থবছরের তুলনায় ১৫ শতাংশ প্রবৃদ্ধি। তা সত্ত্বেও এ সময়ে রাজস্ব সংগ্রহে সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ঘাটতি প্রায় ২৭ হাজার কোটি টাকা। আর বছরের শুরুতে নেওয়া লক্ষ্যমাত্রা হিসাবে নিলে এই ঘাটতির পরিমাণ ৪৭ হাজার কোটি টাকা।

২০২২-২৩ অর্থবছরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। এনবিআর রাজস্ব আহরণ করেছে ৩ লাখ ২৮ হাজার ৮৮৫ কোটি। আগের অর্থবছর ২০২১-২২ এর তুলনায় ৩৪ হাজার কোটি টাকা বেশি। গত অর্থবছরের তুললায় প্রবৃদ্ধি ১১ দশমিক ৫৫ শতাংশ।

২০২১-২২ অর্থবছরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। রাজস্ব আহরণ করা হয়েছিল ২ লাখ ৯৪ হাজার ৮২৫ কোটি টাকা । যা গত অর্থবছর ২০২০-২১ তুলনায় প্রায় ৩৩ হাজার কোটি টাকা বেশি। গত বছরের তুলনায় প্রবৃদ্ধি ১২ দশমিক ৬৬ শতাংশ।

২০২০-২১ অর্থবছরের এনবিআরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ১ হাজার কোটি টাকা । এনবিআর রাজস্ব আহরণ করেছিল ২ লাখ ৬১ হাজার ৬৮৯ কোটি টাকা। গত অর্থবছর ২০১৯-২০ এর তুলনায় প্রবৃদ্ধি ২০ দশমিক ৯০ শতাংশ।

২০১৯-২০ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৫০০ কোটি টাকা। এনবিআর রাজস্ব আহরণ করেছে ২ লাখ ১৬ হাজার ৪৫১ কোটি টাকা। করোনা মহামারির কারণে অর্থনৈতিক মন্দা দেখা দেয়, সে অর্থবছরে গত ২০১৮-১৯ অর্থবছরের তুলনায় প্রায় ৪ হাজার কোটি টাকা আহরণ কম হয়। ২০১৯-২০ অর্থবছরে নেতিবাচক প্রবৃদ্ধি ১ দশমিক ৯৬ শতাংশ ছিল।

২০১৮-১৯ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৮০ হাজার ৬৩ কোটি টাকা । রাজস্ব আহরণ হয়েছিল ২ লাখ ২০ হাজার ৭৭১ কোটি টাকা। যা এর আগের অর্থবছর ২০১৭-১৮ থেকে ১৮ হাজার কোটি বেশি। প্রবৃদ্ধি ৯ দশমিক ১২ শতাংশ।

২০১৭-১৮ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ২৫ হাজার কোটি টাকা। আহরণ হয়েছিল ২ লাখ ২ হাজার ৩১২ কোটি টাকা। ২০১৬-১৭ অর্থবছরের তুলনায় প্রায় ৩১ হাজার কোটি টাকা বেশি। প্রবৃদ্ধি হয়েছিল ১৭ দশমিক ৮৬ শতাংশ।

২০১৬-১৭ অর্থবছরের এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৮৫ হাজার কোটি। এনবিআর রাজস্ব আহরণ করেছে ১ লাখ ৭১ হাজার ৬৫৬ কোটি টাকা। যা এর আগের অর্থবছর ২০১৫-১৬ এর আহরণের তুলনায় ১৮ হাজার কোটি টাকা বেশি। এর আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি ১১ দশমিক ৭৪ শতাংশ।

২০১৫-১৬ অর্থবছরে এনবিআরকে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল ১ লাখ ৫০ হাজার কোটি টাকা। সে অর্থ আহরণ ১ লাখ ৫৩ হাজার ৬ শত ২৬ কোটি টাকা । প্রবৃদ্ধি ১৩ দশমিক ২১ শতাংশ।

২০১৪-১৫ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৫ হাজার ২৮ কোটি। সে বছর রাজস্ব আহরণ হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৭০০ শত কোটি টাকা। গত অর্থবছরের তুলনায় প্রবৃদ্ধি ১২ দশমিক ৩২ শতাংশ।

২০১৩-১৪ অর্থবছরের রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা ১ লাখ ২৫ হাজার । রাজস্ব আহরণ হয়েছে ১ লাখ ২০ হাজার ৮১৯ কোটি টাকা । গত অর্থবছরের তুলনায় প্রবৃদ্ধি ১০ দশমিক ৬৯ শতাংশ। ২০১২-১৩ অর্থবছরে লক্ষ্যমাত্রা ১ লাখ ১২ হাজার ২৫৯ কোটি টাকা। আহরণ ১লাখ ৯ হাজার ১৫১ কোটি টাকা। প্রবৃদ্ধি ১৪ দশমিক ৮৩ শতাংশ । ২০১১-১২ অর্থবছরে লক্ষ্যমাত্রা ৯২ হাজার ৩৭০ কোটি টাকা। আহরণ ৯৫ হাজার ৫৮ কোটি । প্রবৃদ্ধি ১৯ দশমিক ৭২ শতাংশ । ২০১০-১১ অর্থবছরে লক্ষ্যমাত্রা ৭৫ হাজার ৬০০ কোটি, আহরণ ৭৯ হাজার ৪০৩ কোটি টাকা।প্রবৃদ্ধি ২৭ দশমিক ৯৮ শতাংশ।

এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বাণিজ্য প্রতিদিনকে বলেন, গত ২৫ বছরের তুলনায় এবার প্রবৃদ্ধি কম হওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত, গত অর্থবছরে ব্যবসা বাণিজ্য কম হয়েছে, বেসরকারি খাতে বিদেশী বিনিয়োগ কম ছিল, ব্যাংকগুলোতে টাকা ছিল না। যে খাত গুলো থেকে রাজস্ব আসে, সে খাতগুলোর খারাপ অবস্থা ছিল তাই রাজস্ব আহরণ কম হয়েছে। দ্বিতীয় কারণ হলো রাজস্ব আহরণের উচ্চ টার্গেট দেয়া হত। বিগত সরকারের বাজেট বড় করার প্রবণতা ছিল। বাজেট বড় করে রাজস্ব আহরণের টার্গেটও নিজেদের মত করে দিয় দিত। তাই রাজস্ব আহরণ কম মনে হচ্ছে।

আরেকটি কারণ হচ্ছে, গত অর্থবছর পুরোটাই ছিল আন্দোলন। ব্যবসায়ীরা চলে গেছে। অর্থবছরের শেষের দুমাসে এনবিআরে আন্দোলনের কারণে এবার রাজস্ব আহরণ কম হয়েছে। এই কারণগুলো ছাড়াও কম হওয়ার পেছনে আরো অনেক কারণ রয়েছে।

আর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক মিজানুর রহমান বাণিজ্য প্রতিদিনকে বলেন, রাজস্ব আহরণের প্রবৃদ্ধির অন্যতম কারণ এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন। আন্দোলনের সময়টিতে রাজস্ব আহরণ বেশি হয়। আন্দোলনের কারণে রাজস্ব আহরণ কম হয়েছে। এছাড়া অনেক ব্যবসায়ী ও করদাতা পালিয়েছে। তাদের থেকে কর আদায় করা সম্ভব হচ্ছে না। এটিও একটি কারণ প্রবৃদ্ধি কম হওয়ার।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়

বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ব্লকচেইনের ব্যবহার সম্ভাবনাময় বলে জানিয়েছেন আলোচকরা। শনিবার (১৯ জুলাই) ...

এআইভিত্তিক বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা আধুনিকায়নের উদ্যোগ নিচ্ছে টিসিবি

সরকারি ক্রয়ব্যবস্থাকে আরও দক্ষ, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)ভিত্তিক বাজার বিশ্লেষণ এবং সরকারি ...

২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রপ্তানিতে বেপজার অবদান সাড়ে ১৭ শতাংশ

বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও দেশের সামগ্রিক রপ্তানি হ্রাসের চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২৫-২৬ অর্থবছরে ঈর্ষণীয় সাফল্য অর্জন ...

ডিজিটালাইজেশনের মাধ্যমে জনগণের দোরগোড়ায় যাবে আর্থিক সেবা : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে মানুষের সেবা ...

বাজার মনিটরিং আরও সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার তাগিদ বাণিজ্য সচিবের

বাজার মনিটরিং কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয়, আন্তরিক সহযোগিতা ...