

দেশের রাজনীতিতে আবারও বাজতে শুরু করেছে নির্বাচনের ঘণ্টা। আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার এই ঘোষণার পরই দেশের ভোটের রাজনীতিতে নতুন করে গতি এসেছে, উত্তেজনার পাশাপাশি তৈরি হয়েছে সম্ভাবনার নতুন দ্বার। দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন, নির্বাচন নিয়ে শঙ্কা এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য চাপ সৃষ্টি করে আসা বিএনপিতেও দেখা যাচ্ছে নির্বাচনী উচ্ছ্বাস।
বিগত নির্বাচনের অভিজ্ঞতা, আন্তর্জাতিক চাপ এবং জনসম্পৃক্ত রাজনীতির প্রয়োজনীয়তা বিবেচনায় এবার বিএনপি নিজেদের কৌশলে আনছে ভারসাম্য। দলের বক্তব্য, কর্মসূচি, নেতাদের সাম্প্রতিক বক্তব্যে ফুটে উঠেছে নির্বাচনী প্রস্তুতির ইঙ্গিত। এক সময় যেসব শর্ত অনড়ভাবে উপস্থাপন করা হয়েছিল, এখন সেসব বিষয়ে পুনর্বিবেচনার ছাপ স্পষ্ট। সংস্কার কমিশনের বিভিন্ন প্রস্তাবে প্রথমে না মানার বিষয়ে অনড় থাকলেও পরবর্তীতে অনেক বিষয়ে একমত প্রকাশ ও ভিন্ন প্রস্তাবের মাধ্যমে সরকারের সঙ্গে সমাঝোতার চেষ্টা করে দলটি। শুরুতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইলেও প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের সময়কে স্বাগত জানায় বিএনপি।
দলীয় সূত্রে জানা যায়, এরই মধ্যে প্রার্থী বাছাইসহ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। দলের কে কোন আসনের মনোনয়ন পাবেন সে সকল সম্ভাব্য প্রার্থীদের নির্দেশনা দিয়েছে অনেক আগেই। এছাড়া অধিকাংশ আসনের প্রার্থীও চূড়ান্ত করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদেরকে নিজ নিজ নির্বাচনী এলাকায় কাজ করার নির্দেশনা দেওয়ার পর এলাকামুখী কাজ শুরু করেন অনেকেই। আওয়ামী লীগ নির্বাচনী মাঠে না থাকলেও আগামী নির্বাচন খুব সহজ হবে না এমন নির্দেশনাও দিয়েছে দলের হাইকমান্ড।
গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়ে আসছিলো বিএনপি। তবে ২০২৫ সালের শুরু থেকেই নির্বাচনের দাবিতে বেশ গরম বক্তব্য দেয় বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা। এমনকি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে কঠোর আন্দোলনের ঘোষণাও দিয়েছিল কেউ কেউ। তবে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা আসায় বরফ গলে যায়। আন্দোলনের গতি কমিয়ে বিএনপি এবার ধীরে ধীরে ব্যালটের পথে পা বাড়াচ্ছে। এরই মধ্যে ছাত্রদলের এক সমাবেশে তরুণ ভোটারদের কাছে টানতে ভোট প্রার্থনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ বিষয়ে কথা বললে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেস আলী মামুন বাণিজ্য প্রতিদিনকে বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে নির্বাচনের ঘোষণায় সবাই আশ্বস্ত হয়েছে। নির্ধারিত যে সময় সে সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে যা মানুষের গত সতেরো বছরের প্রত্যাশা। আমরা সব সময় রাজপথে জনগণের পক্ষে কাজ করেছি। জনগণের সাথে বিএনপির একটা সম্পৃক্ততা হয়ে গেছে বলে আমরা মনে করি।
তিনি বলেন, এ ঘোষণার মধ্যে দিয়ে নির্বাচনী যে অনিশ্চয়তা ছিল তা অনেকটা কেটে গেছে। একটি সুষ্ঠু নির্বাচন হবে আমরা এ সিদ্ধান্ত কে সাধুবাদ জানাই। তারপরও আমরা সতর্ক, সরকারকেও বলবো সতর্ক থাকতে যেন কোন অপশক্তি এ নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিতে না পারে। গত সতেরো বছরে আমাদের সংগঠন গুছিয়েছি এবং স্বৈরচার বিরোধী কাজ করেছি। সংগত কারণে সুষ্ঠু ও সুসংগঠিত তাই নতুন করে তেমন কিছু নেই যারা প্রার্থী তারা যার যার এলাকায় জনসংযোগ ও প্রচার প্রচারণা করতেছে। আমরা মনে করি যে নির্বাচনে যে প্রক্রিয়া আমাদের আসলে সেরকম হয়ে গেছে সামনের নির্বাচন কে কেন্দ্র করে বাকি কর্মকা- গুলো হবে আমরা মনে করি গত সতেরো বছর আমরা সংগ্রাম করেছি জনগণ আমাদের সাথে থাকবে। সেই ক্ষেত্রে আমাদের সংগঠন প্রস্তুত আছে।
বিএনবিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বাণিজ্য প্রতিদিনকে বলেন, প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণাকে আমরা অভিনন্দন জানিয়েছি। জুলাই সনদ এবং নির্বাচনের সময়ের কথা বলায় বিএনপির পক্ষ থেকে আমরা মনে করি এই সময়ের ভিতর নির্বাচন হয়ে যাওয়া উচিত। এই সময়ের মধ্যেই তো নির্বাচন হবে উনি স্পষ্ট করে বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা হবে।
নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, দলের সকল প্রস্তুতি আছে, এখন আনুষ্ঠানিকতার কিছু হয়তো বাকি। এখন আমাদের নমিনেশন বোর্ড গঠন হবে। আর সমস্ত প্রার্থীরা তো যার যার সিটে যারা ইলেকশন করতে চায় তারা এলাকায় কাজ গুরু করেছে।
বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাণিজ্য প্রতিদিনকে বলেন, বিএনপির নির্বাচনমুখী রাজনৈতিক দল। বিএনপির সকল কর্মকা-ের মূল উদ্দেশ্য থাকে নির্বাচন এবং নির্বাচনে জয়ী হওয়া। সেই কারণে আমাদের নির্বাচনী কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই এবং সেই নির্বাচনী কার্যক্রমে আমরা সকলেই অংশগ্রহণ করছি। প্রধান উপদেষ্টার নির্বাচনের একটা সুনির্দিষ্ট সীমা মানে তারিখ বা সময়সীমা আমরা পেয়েছি। আমরা এটাকে স্বাগত জানাচ্ছি।
তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপির গঠনতন্ত্রে বর্ণিত উপাদান যেগুলো আছে সেগুলোকে মেনেই বিএনপি মনোনয়নের বিষয়টা ফয়সালা করবে এবং সেটা একটা বিএনপির মনোনয়ন বোর্ড গঠন হবে। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে নির্বাচন কমিশন যখন নির্বাচনের তফসিল ঘোষণা করবে তারপরে বিএনপির মনোনয়ন মানে নির্বাচন পরিচালনা কমিটি হবে তারপর মনোনয়ন বোর্ড গঠন হবে। আমাদের গঠনতন্ত্রে লেখাই আছে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা সেই মনোনয়ন বোর্ডের সদস্য। দলীয় প্রার্থীরা তাদের কাছ থেকে আবেদন ফরম নেবে এবং জমা দেবে। সেটা যাচাই বাছাই হবে তারপর সাক্ষাৎকার হবে তারপরে মূল্যায়ন করে তারপর নির্বাচনের মানে প্রার্থী ঘোষণা করা হবে। বিএনপি সেই ধরনের প্রক্রিয়াটা সবসময় অবলম্বন করে। এটা নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে এগুলো দৃশ্যমান হবে।
৫ আগস্টের পর থেকে আমাদের যত কর্মকা- সবকিছুর মধ্যে নির্বাচন এবং নির্বাচন প্রচার প্রচারণা এবং জনগণকে নির্বাচনে সম্পৃক্ত করা একই সাথে সরকারকে নির্বাচন দিতে বাধ্য করা এগুলো সব একই সাথে চলছিল। যখন সময়সীমা ঘোষণা করা হয়েছে এগুলো এখন দৃশ্যমান হতে শুরু করবে।
এম জি
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত