প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২১ ৩:৪৫ পিএম , আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২১ ৪:০১ পিএম

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জনতা ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৩৯১ বারে ৩ লাখ ৪৮ হাজার ২০৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি  টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা এশিয়া প্যাসিফিকের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ২৩৯ বারে ১ লাখ ৬২ হাজার ২১টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯৬ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা মিরাকেল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৯২৫ বারে ১ লাখ ৬০ হাজার ১২৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্রভাতী ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯৪ শতাংশ, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯২ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯১ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯১ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯১ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮৯ শতাংশ ও ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯ দশমিক ৮৭ শতাংশ বেড়েছে।

শেয়ার

পাঠকের মতামত

বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হলেন হোসেন সাদাত। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ...

সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর ...