
পুঁজিবাজারে এসএমই প্লাটফর্মের ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত নতুন কোম্পানি আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারের লেনদেন সোমবার (২৯ মে) থেকে শুরু করেছে। এদিন কোম্পানিটির শেয়ারটি ১১ টাকায় লেনদেন শুরু হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসইতে আল-মদিনা ফার্মার ট্রেডিং কোড হবে “AMPL”। সোমবার ডিএসইতে কোম্পানিটির শেয়ার ১ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। সকাল ১০টা ৪০ মিনিট পর্যন্ত একবার হাত বদল হয়ে মাত্র ২০০০টি শেয়ার লেনদেন হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৫ মে) সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে কোম্পানির শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ১৬ মে স্টক এক্সচেঞ্জ ইলেক্ট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) এর মাধ্যমে প্রো-রাটা ভিত্তিতে যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে মদিনা ফার্মাসিউটিক্যালস’র শেয়ার বরাদ্দ সম্পন্ন হয়। তার আগে কোম্পানির গত ৭ মে থেকে ১১ মে পর্যন্ত কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের আবেদন সম্পন্ন করা হয়।
কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০ লাখ শেয়ার ইস্যু করে যোগ্য বিনিয়োগকারীদের কাছ থেকে ৫ কোটি টাকার মূলধন উত্তোলন করে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি বিদ্যমান ব্যবসা প্রসারিতকরণ, ঋণ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।
এর আগে গত ১ ফেব্রুয়ারি বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৫৪তম কমিশন সভায় কোম্পানির কিউআইও প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। এসএমই খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৫ কোটি টাকা কিউআইও অনুমোদন দেওয়া হয়েছে।
কোম্পানিটির ১ জুলাই ২০২১ থেকে ৩০ জুন ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩০ টাকা। শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৬৫ টাকা। এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। বিএসইসির শর্ত মতে, লেনদেন শুরুর পর থেকে তিন বছর কোম্পানিটি কোন বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।
কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১মাদারীপুরের কালকিনিতে মহিলা মাদ্রাসার পাশে বোমা বিস্ফোরণ, আহত ৫
- ২ধানমন্ডি ৩২ এ শ্রদ্ধা জানাতে গিয়ে যুবলীগকর্মী আটক
- ৩চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
- ৪সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ৫রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৫৯ জন গ্রেপ্তার
- ৬জেলা প্রশাসন আর বিএসবিআরএ তদন্ত কমিটি গঠন
- ৭ভরিতে ২১৫৮ টাকা বাড়লো সোনার দাম
- ৮মতলবের অ্যামাচার বক্সার জিদান করছেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব
- ৯সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং
- ১০ঈশ্বরদী জংশনে মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
- ১ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ২চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
- ৩চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৪ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ৫যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ৬চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৭সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
- ৮মাদারীপুরে চায়না দুয়ারি জালে নদী-নালা ছয়লাব, বিপন্ন দেশীয় মাছ
- ৯কুড়িগ্রামে জনগণের দোরগোড়ায় জেলা প্রশাসন
- ১০সীতাকুণ্ডে কারখানায় বিষাক্ত গ্যাস ‘লিকেজে’ নিহত বেড়ে ৫





পাঠকের মতামত