
আজকাল অল্প বয়সেই অনেকের চুল পাকে। বেশিরভাগ মানুষেরই তা ভালো লাগে না। এ কারণে চুলের আগের রঙ ফিরিয়ে আনার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েন। সেক্ষেত্রে বেশিরভাগই চেষ্টা করেন চুল রঙ করতে। কেউ কেউ আবার এমনিতেই চুল রঙ করতে পছন্দ করেন।
চুল রঙ করা সম্পর্কে বেশ কিছু ধারণা আছে অনেকেরই। তার মধ্যে কিছু ঠিক, কিছু ভুল। চুল রঙ নিয়ে কারও কারও আবার ভয়ও থাকে।
চুলে রঙ করা নিয়ে নানা তথ্য জানানো হয়েছে ‘হিন্দুস্তান টাইমসে’র এক প্রতিবেদনে।
অনেকের ধারণা চুলে রঙ করলে, আশপাশের আরও যে ক’টি চুল কাঁচা আছে, সেগুলিও পেকে যাবে। এছাড়া রঙে নানা রকম রাসায়নিক থাকার ফলে, চুল পড়ে যেতে পারে বলেও মনে করেন কেউ কেউ। তবে বিশেষজ্ঞরা বলছেন, উন্নত মানের রঙ ব্যবহার করলে চুল পড়ার মতো পার্শ্বপ্রতিক্রিয়া আটকানো সম্ভব। কিন্তু বাকি চুল পেকে যাওয়ার মতো সমস্যা কি হতে পারে?
বিজ্ঞানীদের মতে, চুলে পাক ধরে তার ফলিকল থেকে। বয়স এবং জিনগত কারণে এক এক জনের এক এক রকম বয়স থেকে চুলে পাক ধরতে শুরু করে। এখন প্রশ্ন উঠতেই পারে চুলের ফলিকলের উপর রঙ কতটা প্রভাব ফেলে?
বিজ্ঞানীদের মতে, চুলে যখন রঙ করা হয়, তা তার বাইরের স্তরেই থাকে। চুলের ভিতরে ঢোকে না। তাই ফলিকলের উপর প্রভাব ফেলার আশঙ্কা বেশ কম। তাই রঙ করলে কালো চুল পেকে সাদা হওয়াও খুব স্বাভাবিক নয়।
সব মিলিয়ে এটাই জানা যায়, চুল রঙ করলে সাদা চুল রঙিন হবে, তবে কাঁচা চুল পড়বে না। তবে রাসায়নিকবিহীন রঙই ব্যবহার করা উচিত। সেক্ষেত্রে চুলের ক্ষতি কম হবে। তেমন হলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই চুলে রঙ করুন।
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৭হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৮কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ৯সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত