
সূচক একটানা বেড়েই চলছে দেশের দুই শেয়ারবাজারে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শুরু থেকেই আগের কার্যদিবসের ধারাবাহিকতায় ঊর্ধ্বমুখী ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স। প্রথম ৫০ মিনিটেই সূচক বেড়ে যায় ১০০ পয়েন্ট। দুপুর সাড়ে ১২টা নাগাদ তা ছাড়িয়ে যায় ১৫০ পয়েন্ট। বেলা একটা নাগাদ সূচক বেড়েছে ১৬৯ পয়েন্ট।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একটানা সূচক বাড়ছে। বেলা একটা নাগাদ সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪০৭ পয়েন্ট।
বেলা একটা নাগাদ ডিএসইতে লেনদেন হয়েছে ৭৮৭ কোটি টাকার। হাতবদল হওয়ার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯৭টির, কমেছে ৩০টির, অপরিবর্তিত আছে ২৮টির দর।
১০ কার্যদিবস ধরে টানা সূচক বেড়েছে ডিএসইতে। গত ২২ জুলাই ডিএসইএর প্রধান সূচকের অবস্থান ছিল ৪ হাজার ৭৬ পয়েন্ট।
১০ কার্যদিবস পর গত বৃহস্পতিবার লেনদেন শেষে সূচকটি অবস্থান করে ৪ হাজার ৩৬৪ পয়েন্টে। অর্থাৎ, সূচক বাড়ে ২৮৮ পয়েন্ট। লেনদেনের গতিও বাড়ে।
আজ থেকে শেয়ারবাজারে লেনদেনের সময় ৩০ মিনিট বেড়েছে। সকাল ১০টায় লেনদেন শুরু হয়েছে। টানা চলবে বেলা আড়াইটা পর্যন্ত।
বৃহস্পতিবার পর্যন্ত লেনদেনের সময়সূচি ছিল সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, স্বাভাবিক সময়ে নিয়মিত চার ঘণ্টার লেনদেন হতো বাজারে। তবে করোনায় ৬৬ দিন বন্ধের ক্ষতি পোষাতে লেনদেনের সময় ৩০ মিনিট বাড়ানো হয়েছে। তাই এখন থেকে লেনদেন হবে সাড়ে চার ঘণ্টা। বাজার ঊর্ধ্বমুখী ধারায় থাকায় দুই স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ লেনদেনের সময় বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে।
- ১এমপি নাসের রহমানকে নিয়ে অশ্লীল ভিডিও করার অভিযোগে গ্রেপ্তার ১
- ২ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ
- ৩যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৪দূষিত শহরের তালিকায় আজ ঢাকার বাতাস মাঝারিমানের
- ৫জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৬লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ৭আজ জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৮আজ হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তির সম্ভাবনা: মার্কিন অর্থমন্ত্রী
- ৯পরিবেশ দূষণ বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ
- ১০মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ১চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ২নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ৩‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ৪বিপর্যস্ত চাঁদপুর,ধরাছোঁয়ার বাইরে মাদক কারবারিরা
- ৫ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
- ৬ডিএসইর ছাঁটাই হওয়া কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব পদে পুনর্বহাল দাবি
- ৭এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৮৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৯শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার
- ১০বিদ্বেষমূলক না হলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই





পাঠকের মতামত