
মিয়ানমারের স্বৈরশাসনবিরোধী বিক্ষোভে প্রথম কারো প্রাণহানি হয়েছে। অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি এক নারী মারা গেছেন বলে অনলাইন প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
মিয়ানমার এর আগেও প্রায় অর্ধশতক সেনা শাসনে ছিল। তবে সেসময়কার বিক্ষোভগুলোতে নিয়মিত রক্তপাতের ঘটনা ঘটলেও এবার তেমনটা দেখা যাচ্ছিল না। অবশেষে মিয়ে থেওয়ে থেওয়ে খাইং নামে বিশ বছরের এক তরুণীর মৃত্যু হলো।
জান্তাবিরোধী বিক্ষোভ দমনে গত সপ্তাহে মিয়ানমারের পুলিশ সরাসরি গুলি, জল কামান ও রাবার বুলেট ব্যবহার করলে থেওয়ে খাইং নামের ওই তরুণী গুলিবিদ্ধ হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ পর্যন্ত জীবনযুদ্ধে তিনি হেরে গেলেন।
মানবাধিকার সংস্থাগুলো বলছে, থেওয়ে খাইংয়ের মাথায় সরাসরি গুলি আঘাত করেছিল।
রাজধানী নেপিদোর যে হাসপাতালে থেওয়ে খাইং চিকিৎসাধীন ছিলেন সেই হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টায় তার মৃত্যুর কথা নিশ্চিত করে।
একজন চিকিৎসক বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমরা ন্যায়বিচারের সন্ধান করব ও এগিয়ে যাব।’ তিনি আরও বলেন, থেওয়ে খাইংকে নিবিড় পরিচর্যা ইউনিটে নিয়ে যাওয়ার পর থেকে হাসপাতালের কর্মীরা প্রচণ্ড চাপের মুখোমুখি হয়েছিলেন।
তার শেষকৃত্য কমিটির এক সদস্য বিবিসিকে জানিয়েছেন, থেওয়ে খাইংয়ের শেষকৃত্যের আয়োজন করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে সংবাদমাধ্যমকে জানানো হবে।
নির্বাচিত সরকারকে হটিয়ে সামরিক বাহিনীর ক্ষমতা দখল ও নির্বাচিত নেতা অং সান সু চিসহ রাজনীতিকদের গ্রেপ্তারের প্রতিবাদে মিয়ানমারজুড়ে বিক্ষোভ অব্যাহত আছে।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা





পাঠকের মতামত