প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২১ ১০:৪০ এএম

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ১৯ দশমিক ৯১ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২ কোটি ৮৯ লাখ ৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫৭ লাখ ৮০ হাজার ৬০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিবরা ইনফিউশনের দর বেড়েছে ১৫ দশমিক ৬৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১ কোটি ৪৯ লাখ ৯৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৯ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের লিমিটেড বেড়েছে ১৪ দশমিক ৬১ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩ কোটি ৪০ লাখ ৮৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬৮ লাখ ১৭ হাজার ২০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– মিরাকল ইন্ডাস্ট্রিজের ১২ দশমিক ৫০ শতাংশ, আনলিমা ইয়ার্নের ১২ দশমিক ৪৩ শতাংশ, বিকন ফার্মার ১২ দশমিক ০১ শতাংশ, বেক্সিমকো ফার্মার ১০ দশমিক ২৫ শতাংশ, ফরচুন সুজের ১০ দশমিক ২৪ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৬২ শতাংশ ও একটিভ ফাইনের শেয়ার দর ৯ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে।

শেয়ার

পাঠকের মতামত

বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হলেন হোসেন সাদাত। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ...

সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর ...