
চার দিনের সফরে মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় একটি প্রতিনিধিদল নিয়ে ঢাকায় এসেছেন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র-সচিব মাসুদ বিন মোমেন। এ সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।
সফরে মার্কিন প্রতিনিধিদল গণতন্ত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, শ্রম সমস্যা, মানবপাচার, বাণিজ্য এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উজরা জেয়ার সফরসঙ্গী হিসেবে ঢাকায় এসেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার এশিয়া দপ্তরের উপ-সহকারী প্রশাসক অঞ্জলী কৌর।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, উজরার সফরে ঢাকার পক্ষ থেকে শ্রম অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের অগ্রগতি, নির্বাচন নিয়ে প্রস্তুতি, র্যাবের নিষেধাজ্ঞা ও রোহিঙ্গা সমস্যা মূল ফোকাসে থাকার আভাস রয়েছে। অন্যদিকে ওয়াশিংটন গণতন্ত্র, নির্বাচন, মানবাধিকার, শ্রম সমস্যা, ডিজিটাল নিরাপত্তা আইন, মানবপাচারে গুরুত্ব দেবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, সফরের দ্বিতীয় দিন বুধবার (১২ জুলাই) দিনব্যাপী মার্কিন দলটি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। পরদিন প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবে।
মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার মূল বৈঠকটি হবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। এছাড়া আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
এর বাইরে মার্কিন দলটি সুশীল সমাজের প্রতিনিধি, শ্রমিক নেতাসহ আরও কয়েকজনের সঙ্গে নিজস্ব ব্যবস্থাপনায় সাক্ষাৎ করার কথা রয়েছে।
গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র-সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, মার্কিন প্রতিনিধিদলের বাংলাদেশ সফর নির্বাচনকেন্দ্রিক নয়। এ সফরের সময় অনেক বিষয় নিয়ে আলোচনা হবে। তার মধ্যে নির্বাচনের প্রসঙ্গও আসতে পারে।
জেয়ার চার দিনের সফরসঙ্গী দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু চলতি বছরের জানুয়ারির পর দ্বিতীয় দফায় ঢাকা সফর হতে যাচ্ছে। উজরার নেতৃত্ব শুক্রবার (১৪ জুলাই) সকালে ঢাকা ত্যাগ করবে মার্কিন দলটি। তবে বাড়তি কয়েকঘণ্টা ডোনাল্ড লু’র ঢাকায় থাকার কথা রয়েছে।
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৯বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১০প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে





পাঠকের মতামত