
পুঁজিবাজারের তালিকাভুক্ত এমারাল্ড অয়েল ইন্ডাস্টিজ লিমিটেডের ১০ম থেকে ১৫তম এজিএম অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা পর্ষদ ঘোষিত ২ শতাংশ হারে নগদ লভ্যাংশ সভায় অনুমোদন করেন শেয়ারহোল্ডারা। বুধবার অনলাইন প্লাটফর্মে কোম্পানিটির এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল হোসেনের সঞ্চালনায় শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কোম্পানির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. সফিকুল ইসলাম। এ সময় পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. প্রশান্ত কুমার ব্যানার্জি, ড. সন্তষ কুমার দেব, ড. মো. লিয়াকত হোসেন মোরাল, মোহাম্মদ গোলাম সারোয়ার, শাহীনূর খানম, এফ.সি.এ এবং মিনোরি বাংলাদেশ লি. কর্তৃক মনোনীত পরিচালক মো. নাছির সিকদার, মোহাম্মদ মুরাদ হোসেন ও মো. রুবেল সরদার।
এতে আরও উপস্থিত ছিলেন, কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. আশরাফুল আলম ও ভারপ্রাপ্ত কোম্পানি সচিব মো. এমরান হোসাইন। এছাড়াও বার্ষিক সাধারণ সভা পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ লি. চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি ও নিরপেক্ষ Scrutinizer এর প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেছেন।
পাশাপাশি কোম্পানির শেয়ারহোল্ডারগণ অনলাইনে তাদের তাদের মূল্যবান ভোট প্রদান করেন। কোম্পানির শেয়ারহোল্ডারদের স্বার্থ বিবেচনা করে পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২২ সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ২% নগদ লভ্যাংশ ঘোষণা করেন এবং সভায় তা অনুমোদন হয়। যা পূর্ববতী উদ্দ্যেক্তা ও পরিচালকগণ যাদের শেয়ার ৩০.৪৫% ব্যতীত সকলে প্রাপ্য হবেন।
- ১চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
- ২সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ৩রাজধানীতে ডিএমপির অভিযানে ৫৫৯ জন গ্রেপ্তার
- ৪জেলা প্রশাসন আর বিএসবিআরএ তদন্ত কমিটি গঠন
- ৫ভরিতে ২১৫৮ টাকা বাড়লো সোনার দাম
- ৬মতলবের অ্যামাচার বক্সার জিদান করছেন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব
- ৭সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং
- ৮ঈশ্বরদী জংশনে মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
- ৯নিউরোসায়েন্সে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ১০মালুমঘাটে বেহাল সড়কের করুণ দশায় এক শিশুর মৃত্যু
- ১ফ্যামিলি কার্ড শুমারিতে দলীয় সুপারিশে ছাত্রদল নেতা ও তার প্রেমিকার নাম
- ২চলতি বছরে স্থানীয় সরকারের সকল নির্বাচন: শাহে আলম
- ৩চাঁদপুরে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
- ৪ঝিনাইদহে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা
- ৫চাটমোহরে ধারালো অস্ত্রাঘাতে কুকুর হত্যার অভিযোগ
- ৬সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৯
- ৭মাদারীপুরে চায়না দুয়ারি জালে নদী-নালা ছয়লাব, বিপন্ন দেশীয় মাছ
- ৮সীতাকুণ্ডে কারখানায় বিষাক্ত গ্যাস ‘লিকেজে’ নিহত বেড়ে ৫
- ৯যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ১০কুড়িগ্রামে জনগণের দোরগোড়ায় জেলা প্রশাসন





পাঠকের মতামত