
সুইডেনে আবারও কোরআন পোড়ানোর পরিকল্পনার প্রতিবাদে বাগদাদে সুইডিশ দূতাবাসে হামলা চালিয়েছে একদল বিক্ষোভকারী। এসময় দূতাবাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সুইডেনের রাজধানী স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে পুলিশ ফের বিক্ষোভের অনুমতি দেওয়ার একদিন পরেই বাগদাদে এ হামলার ঘটনা ঘটলো। মিডিয়া রিপোর্ট বলছে, স্টকহোমে আবারও কোরআন পোড়ানোর পরিকল্পনা করেছেন আয়োজকরা।
বৃহস্পতিবার (২০ জুলাই) অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সুইডিশ দূতাবাসের ভেতর বিক্ষোভ করছেন একদল বিক্ষোভকারী। এসময় দূতাবাস ভবনের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে।
রয়টার্স জানিয়েছে, সুইডিশ দূতাবাসে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি। সাড়া দেননি বাগদাদের সুইডিশ দূতাবাসের কর্মকর্তারাও।
বার্তা সংস্থা এএফপির বরাতে সিএনএন জানিয়েছে, গত বুধবার স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে একটি বিক্ষোভের অনুমোদন দিয়েছে পুলিশ। মিডিয়া রিপোর্ট বলছে, আয়োজকরা সেখানে আবারও কোরআন পোড়ানোর পরিকল্পনা করছেন।
সুইডিশ পুলিশ এএফপি’কে বিক্ষোভের অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে বিক্ষোভকারীদের পরিকল্পনা সম্পর্কে কিছু বলতে রাজি হয়নি তারা।
সুইডেনে সম্প্রতি তথাকথিত বাকস্বাধীনতার নামে একের পর এক কোরআন পোড়ানোর ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে মুসলিম বিশ্বে। দেশে দেশে সুইডিশ কূটনীতিকদের ডেকে কঠোর ভাষায় নিন্দা জানানো হয়েছে। ইসলামবিদ্বেষী পদক্ষেপের বিষয়ে সতর্ক করা হয়েছে সুইডিশ সরকারকে। এই ইস্যুতে জরুরি বৈঠকে বসেছিল জাতিসংঘও।
গত ২৮ জুন পবিত্র ঈদুল আজহার দিন সুইডেনের রাজধানী স্টকহোমের প্রধান মসজিদের বাইরে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন এক ব্যক্তি। এর জন্য তাকে অনুমতি দিয়েছিল সুইডিশ পুলিশ।
এর পরপরই প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে মুসলিম বিশ্ব। মধ্যপ্রাচ্যসহ অসংখ্য দেশ এ ঘটনার নিন্দায় সরব হয় এবং স্টকহোমকে ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।
তার আগে, গত জানুয়ারি মাসে সুইডেনে তুর্কি দূতাবাসের বাইরে কোরআন পুড়িয়ে বিক্ষোভ করেছিল উগ্র ডানপন্থিরা। এর নিন্দায়ও সরব হয়েছিল গোটা মুসলিম বিশ্ব। প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশসহ প্রায় সব মুসলিম দেশ।
বার্তা সংস্থা টিটির খবর অনুসারে, স্টকহোমে বিক্ষোভের আয়োজকরা নতুন করে ইরাকি দূতাবাসের বাইরে কোরআন ও ইরাকি পতাকা পোড়াতে চেয়েছেন। গত জুনের বিক্ষোভে যে দুজন অংশ নিয়েছিলেন, তারাই ফের এই কাণ্ড ঘটাতে চান বলে জানা গেছে।
এর প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ শুরু হয় ইরাকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, এদিন বাগদাদে সুইডিশ দূতাবাস ঘিরে বিক্ষোভের ডাক দিয়েছিলেন ইরাকের শিয়া নেতা মুক্তাদা আল-সদরের অনুসারীরা।
বিপি/এএস
- ১বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ২দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো
- ৩ব্লক মার্কেটে লেনদেন ৪৭ কোটি টাকার
- ৪মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫দর পতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ৬নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৭শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৮লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ৯নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ১০ভাসানটেকে দুস্থদের মধ্যে খাবার ও আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৩হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৪ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৫সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৮কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৯সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ১০‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা





পাঠকের মতামত