
দেশের অভ্যন্তরীণ উৎস ছাড়াও নানান প্রয়োজনে বিদেশ থেকে ঋণ নিয়ে থাকে সরকার। তাছাড়া বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠানগুলোও বৈদেশিক উৎস থেকে ঋণ গ্রহণ করে। ২০২৩ সালের মার্চ শেষে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে ৯ হাজার ৫৭১ কোটি বা ৯৫.৭১ বিলিয়ন ডলার। এর মধ্যে সরকারের দায় ৬১.৮৯ বিলিয়ন ডলার। যা তিন মাস আগে ছিল ৬০.৭৯ বিলিয়ন ডলার। অর্থাৎ তিন মাসে সরকারের বিদেশি ঋণ বেড়েছে ১.১ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ২০২৩ সালের মার্চ শেষে বেসরকারি খাতের বিদেশি ঋণ ছিল ২ হাজার ২১৮ কোটি বা ২২.১৮ বিলিয়ন ডলার। ডিসেম্বরে যা ছিল ২৪.৩১ বিলিয়ন ডলার। চলতি বছরের প্রথম ৩ মাসে বেসরকারি খাতের বিদেশি ঋণ প্রায় ২ বিলিয়ন ডলার কমেছে। অনুকূল নয়- এমন সব শর্তের কারণে এই খাতে বিদেশি ঋণ কমেছে বলে মনে করছেন অনেকে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, ডলারের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক সংকটের প্রভাব পড়েছে বৈদেশিক ঋণের ওপর। বিদেশি উৎস থেকে ঋণ নেওয়ার আগে কয়েকবার ভাবছেন বাংলাদেশি উদ্যোক্তারা। কারণ একটা সময় দেশের ব্যাংকের তুলনায় অনেক কম সুদে ঋণ পাওয়া যেত বিদেশি উৎস থেকে। ডলারের দাম বাড়ার কারণে এখন সেসব ঋণের সুদহার বেড়ে গেছে দ্বিগুণেরও বেশি। তাই এখন ধীর চলো নীতি অবলম্বন করেছেন দেশের উদ্যোক্তারা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, গত পাঁচ বছরে বিদেশি উৎস থেকে বাংলাদেশের ঋণ দ্বিগুণ হয়েছে। এক্ষেত্রে সরকারের চেয়েও এ সময়ে বেশি ঋণ প্রবৃদ্ধি হয়েছে বেসরকারি খাতে। ২০১৬ সাল শেষে বিদেশি উৎস থেকে দেশের মোট ঋণের পরিমাণ ছিল ৪ হাজার ৬৭০ কোটি ডলার। তবে গত বছরের (২০২২) ডিসেম্বর শেষে সরকারি-বেসরকারি খাত মিলিয়ে বিদেশি ঋণের পরিমাণ ৯ হাজার ৬৫০ কোটি ডলার ছাড়িয়ে যায়। এ যাবৎকালের সর্বোচ্চ বিদেশি ঋণ ছিল সে সময়। মার্চ শেষে ৯ হাজার ৫৭১ কোটি ডলারে পৌঁছেছে বিদেশি ঋণের এই বোঝা। বিপুল অঙ্কের এ ঋণের ৭৪ শতাংশ সরকারের। বাকি ২৬ শতাংশ ঋণ নিয়েছে দেশের বেসরকারি খাত।
- ১পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ২ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৩স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৪ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে প্রশাসনের বাধা, প্রতিবাদে বিক্ষোভ
- ১০সাউথ বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৬মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৭শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৮হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৯মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ১০কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান





পাঠকের মতামত