
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হককে ময়মনসিংহ শাখা কার্যালয়ে বদলি করা হয়েছে। মুখপাত্র হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় আট মাসের ব্যবধানে পদোন্নতির কারণে তাকে প্রধান কার্যালয়ের বাইরে বদলি করা হলো।
গত রোববার (২৩ জুলাই) অভ্যন্তরীণ এক আদেশে বলা হয়, তিনি বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহ অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী পরিচালক এস এম আব্দুল হাকিমকে একই আদেশে প্রধান কার্যালয়ে বদলি করা হয়েছে। ফলে বাংলাদেশ ব্যাংক এখন নতুন কাউকে মুখপাত্র হিসেবে দায়িত্ব দেবে।
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের সাধারণত বিভাগ পরিবর্তন হয় এবং নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতির পর বিভাগীয় কার্যালয়ে বদলি করা হয়। তবে ছয় মাসের বেশি সময় ধরে এই রীতি অকার্যকর ছিল। এ নিয়ে কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ছিল। অবশেষে এ বিষয়ে আদেশ জারি করেছে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।
প্রধান কার্যালয় ছাড়া বরিশাল, চট্টগ্রাম, মতিঝিল, রাজশাহী, ঢাকার সদর ঘাট, বগুড়া, খুলনা, ময়মনসিংহ, রংপুর ও সিলেট মিলিয়ে ১০টি কার্যালয় আছে বাংলাদেশ ব্যাংকের। এসব অফিসের প্রধান নির্বাহী পরিচালক পদ মর্যাদার একজন কর্মকর্তা। এ ছাড়া প্রতিটি শাখা কার্যালয়ে একাধিক পরিচালক (সাবেক জিএম) আছেন।
- ১৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫
- ২বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী
- ৩রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়টি এখনো জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়
- ৪বিদেশি শিক্ষার্থী আকর্ষণে জাতীয় নীতিমালা করতে হবে : শিক্ষামন্ত্রী
- ৫ময়মনসিংহে পৃথক স্থান থেকে যুবকের মাথা ও মাটিচাপা দেহ উদ্ধার
- ৬এক বছরের মধ্যে জুলাই গণহত্যার তদন্ত শেষের আশা চিফ প্রসিকিউটরের
- ৭সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী
- ৮বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, চট্টগ্রামে এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার
- ৯আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে হজ এজেন্সি প্রতিনিধিদের মতবিনিময় সভা
- ১০পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৩পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৪মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ৫কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি সার কিনবে সরকার
- ৬ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৭UCB Price Sensitive Information
- ৮চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৯স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে
- ১০চাঁদপুরে ভরণ-পোষণ দাবি করায় মা’কে হত্যাচেষ্টা





পাঠকের মতামত