
রাজধানীর নয়াপল্টন কিংবা সোহরাওয়ার্দী উদ্যান নয়, সায়েদাবাদের গোলাপবাগ মাঠে আগামীকাল বৃহস্পতিবার মহাসমাবেশ করার জন্য বিএনপিকে পরামর্শ দিয়েছে পুলিশ। যদিও বিএনপির পক্ষ থেকে মহাসমাবেশের ভেন্যু হিসেবে নয়াপল্টন কিংবা সোহরাওয়ার্দী উদ্যানের জন্য ডিএমপিতে আবেদন করা হয়েছে। কিন্তু পুলিশ বিএনপির পছন্দের দুটি ভেন্যুতে অনুমতি দেয়নি।
এ বিষয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যানে সভা-সমাবেশ করার বিষয়ে উচ্চ আদালতের অবজারভেশন রয়েছে। আমরা বিএনপির প্রতিনিধি দলকে গোলাপবাগ মাঠ দেখতে বলেছি।
ডিএমপির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার বলেন, নয়াপল্টন ও সোহরাওয়ার্দী উদ্যানের ভেন্যুগুলো পুলিশের পক্ষ থেকে যাচাই-বাছাই করে বিএনপিকে অনুমতি দেওয়া হয়নি। তাদেরকে গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে মহাসমাবেশের বিষয়ে প্রতিক্রিয়া জানানোর জন্য বিকালে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানী ঢাকায় ২৭ জুলাই মহাসমাবেশ ডেকেছে বিএনপি। মহাসমাবেশকে ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ ছাড়া বিএনপির পাশাপাশি ছোট-বড় আরও আটটি দল একই দিন কর্মসূচি ঘোষণা করেছে।
অপরদিকে একই দিন ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকেও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে পাল্টা শান্তি সমাবেশের কর্মসূচি দেওয়া হয়েছে।
বিপি/এএস
- ১‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৩পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৪এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৫বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ৬যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ৭শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- ৮জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৯খাল খননের পাশাপাশি দখল-দূষণমুক্ত করতে কাজ করছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
- ১০একযোগে ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১আইএফআইসি ব্যাংকে ঋণের নামে লুটপাট: ‘নীরব’ ছিল কেন্দ্রীয় ব্যাংক
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৭নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৮মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই





পাঠকের মতামত