
বলিউড তারকা সুস্মিতা সেন। এবার ভক্ত-অনুরাগীদের কাছে নতুন রূপে ধরা দিলেন তিনি। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে তার মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘তালি’র টিজার। আরও একবার তার অভিনয় দক্ষতায় মুগ্ধ নেটিজেনরা। তবে এবার নজর কাড়ল তার কণ্ঠস্বরও।
সুস্মিতা সেনকে দেখা যাবে আসন্ন বায়োপিক ঘরানার সিনেমা ‘তালি’তে। যেখানে তিনি রূপান্তরকামী সমাজকর্মী শ্রীগৌরী সবন্তের চরিত্রে অভিনয় করছেন। গত বছর এ সিনেমায় তার প্রথম লুক প্রকাশ্যে আসে। আজ সে সিনেমার টিজার প্রকাশ পেতেই উত্তেজনা আলোচনার ঝড় বইছে।
টিজারের শুরুতেই শোনা যাচ্ছে সুস্মিতা সেনের গলা। নিজের পরিচয় দিতে শোনা গেলো তাকে, সামনে আয়না, ঠিক করছেন শাড়ি। সমাজে তাকে কত নামে মানুষ অভিহিত করেন সেই তথ্যই দিতে শোনা যায় তাকে।
সিনেমায় তার চরিত্রের ধরন এক বাক্যে প্রকাশ করে সুস্মিতা সেনকে বলতে শোনা যায়, ‘গালি সে তালি তক’। এরপর অতীত থেকে বর্তমান সময় পর্যন্ত শ্রীগৌরী সবন্তের বিভিন্ন সময়ের লড়াই বা পরিস্থিতির কথার ঝলক দেখা যায়।
টিজার থেকে মনে করা হচ্ছে এ সিনেমায় একাধিক শক্তিশালী সংলাপ শোনা যাবে। এর মধ্যে অন্যতম,‘স্বভিমান, সম্মান, স্বতন্ত্রতা, আমার এই তিনটেই চাই।সবশেষে সংলাপে ট্যুইস্ট নিয়েই টিজারের ইতি। সেখানে দেখা যাচ্ছে এক চরিত্র তাকে বলছেন, ‘যাওয়ার জন্য তৈরি, গৌরী? প্রশ্নের সপাট উত্তর গৌরীর,‘ছোটবেলা থেকেই’।
এদিন সিনেমার টিজার শেয়ার করে সুস্মিতা সেন লেখেন, ‘গালি থেকে তালি পর্যন্ত সফরের এই কাহিনি। ভারতের তৃতীয় লিঙ্গের জন্য শ্রীগৌরী সবন্তের লড়াইয়ের গল্প আনছি প্রকাশ্যে
১৫ অগাস্ট থেকে জিও সিনেমায় বিনামূল্যে দেখা যাবে এ সিনেমা। অভিনেত্রীর পোস্টে কমেন্ট করেছেন সিনেমার সহ-লেখক ক্ষিতিজ পটবর্ধন। তিনি লেখেন, ‘তুমি সবার অনুপ্রেরণা এবং সব লেখকের স্বপ্ন।’ তানিশা মুখোপাধ্যায় লেখেন, ‘বাহ! তুমি যেন আলাদাই।’সিনেমাটি নির্মাণ করেছেন রবি যাদব।
চলতি বছরের শুরুর দিকেই হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী সুস্মিতা সেন। সম্প্রতি ইনস্টাগ্রামে লাইভ করে নিজের স্বাস্থ্যের আপডেট দেন অনুরাগীদের। ‘তালি’ ছাড়াও তাকে ডিজনি প্লাস হটস্টারের ‘আরিয়া’র তৃতীয় সিজনেও দেখা যাবে।
বিপি/ এস এ এস
- ১বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে এআইর ব্যবহার সম্ভাবনাময়
- ২সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়াতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ৩অন্য দল করায় ১৭ বছরে অনেকের চাকরি-প্রোমোশন হয়নি: রিজভী
- ৪ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
- ৫আগামী মাসে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা
- ৬গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: জামায়াত আমির
- ৭৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
- ৮৩১ দফা ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব
- ৯স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ১কোটরাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল, সদস্য সচিব হাছিনা
- ২আয়নাঘর থেকে মুক্ত চাঁদপুরের রফিক মিজির সংগ্রামের গল্প
- ৩ঝিনাইদহে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা
- ৪কুলাউড়ার র্যাবের অভিযানে ৪ জুয়ারী আটক
- ৫হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
- ৬আ. লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে
- ৭মার্জিন বিধিমালা সংশোধনের উদ্যোগকে স্বাগত জানাল ডিবিএ
- ৮চাঁদপুরে আলোচিত মিম হত্যায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
- ৯প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন বিকেলে
- ১০বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর





পাঠকের মতামত