
প্রিয় তারকার দেখা পেতে অনুরাগীরা কত না পাগলামি করেন! এই যেমন ভারতের দক্ষিণি চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্তের সঙ্গে দেখা করতে অবিশ্বাস্য এক কাণ্ড করলেন এক ভক্ত। বিষয়টি একটু খোলাসা করে বলা যাক।
গেল ১০ জুলাই মুক্তি পেয়েছে রজনীকান্তের ‘জেলার’ সিনেমাটি। প্রত্যাশা অনুযায়ী বক্স অফিসে শাসন করছে এটি। চেন্নাই, বেঙ্গালুরুর কিছু অফিসও ছুটি দেওয়া হয়েছে সিনেমাটি দেখার জন্য। আবার পাইরেসি ঠেকাতে নিজস্ব উদ্যোগে কর্মীদের বিনামূল্যে টিকিটও দিয়েছে কয়েকটি অফিস।
এদিকে ছবি মুক্তির একদিন আগে হিমালয়ে চলে যান রজনীকান্ত। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দক্ষিণের এই সুপারস্টার প্রথমে স্বামী দয়ানন্দ সরস্বতী আশ্রমে গিয়ে গুরুদের আশীর্বাদ নেন। সেখানে আধ্যাত্মিক বক্তৃতা শোনার পর নিজেও ভাষণ দেন।
সেখান থেকে সোজা চলে যান বদ্রিনাথ। পূজা দেন বিশ্বনাথকে। শুধু তাই নয়, প্রায় দুই ঘণ্টার বেশি পথ হেঁটে মহাবতার বাবাজি গুহায় পৌঁছান। সেখানে তিনি ধ্যানে মগ্ন হন।
রজনী এই সময় একটি যুবকের সঙ্গেও দেখা করেন, যিনি চেন্নাই থেকে থেকে প্রায় ৫৫ দিন হেঁটে আসেন উত্তরাখণ্ডে তার সঙ্গে দেখা করতে এসেছেন। সেই ছেলেটিকে আর্থিক সাহায্যও করেন তিনি। সঙ্গে ঠান্ডার মধ্যে গাছের নীচে ঘুমানো ছেলেটিকে নিয়ে যান এক সন্যাসীর গুহায়, নিরাপদ আশ্রয়ে।
রজনীকান্তকে বদ্রিনাথ মন্দিরের উষ্ণ অভ্যর্থনা জানায় কেদারনাথ-বদ্রিনাথ মন্দির কমিটি। জানা গেছে, সেই সময় মন্দিরের বাইরে ভক্তদের ভিড় লেগেছিল তাকে এক ঝলক দেখতে। পূজা দিয়ে মন্দিরের বাইরে পা রেখে বাইরে জড়ো হওয়া ভক্তদের উদ্দেশে হাতও নাড়েন তিনি।
মুক্তির ছয় দিনেই ২৪৩ কোটি আয় করেছে ‘জেলার’। আর বিশ্ব বাজারে ৪০০ কোটির বেশি। দুই বছর বিরতির পর এই ছবির মাধ্যমে বড়পর্দায় কামব্যাক করেছেন রজনীকান্ত। সিনেমায় একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে তাকে।
- ১সিএসই-৩০ ইনডেক্সে নতুন ৪ কোম্পানি যুক্ত
- ২ভরিতে ২৭৪১ টাকা বাড়ল সোনার দাম
- ৩স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৪মিডল্যান্ড ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ৫এবি ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৬চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই
- ৭ওয়ান ব্যাংকের বোর্ড সভা ২৯ জুলাই
- ৮ট্রাস্ট ব্যাংকের বোর্ড সভা ২৫ জুলাই
- ৯সূচকের উত্থানে চলছে লেনদেন
- ১০স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৮সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারকে সরকারি সহায়তা
- ৯প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ১০কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল





পাঠকের মতামত