প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩ ১১:৪৬ এএম

আগামী ২৮ অক্টোবর (শনিবার) সমাবেশের জন্য আওয়ামী লীগের কাছে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের বিকল্প দুটি ভেন্যুর নামসহ ৭টি তথ্য চেয়েছে পুলিশ। বুধবার (২৫ অক্টোবর) একটি চিঠির মাধ্যমে এসব তথ্য চাওয়া হয়।

তিনি বলেন, আমরা আরো দুটি ভেন্যুর নাম কোথায় দেবো তা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করার মাধ্যমে চূড়ান্ত করা হবে। আজকেই তাদের (পুলিশ) চিঠির জবাব দেওয়া হবে।

জানা গেছে, আগামী ২৮ অক্টোবর বিকেলে ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিন বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। সেখানে বিএনপির থেকেও বড় জমায়েত করতে চায় ক্ষমতাসীন দলটি। ওইদিন শান্তি ও উন্নয়ন সমাবেশের অনুমতি এবং ট্রাফিক ব্যবস্থা জোরদার করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দেয় মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

চিঠিতে আরও লেখা রয়েছে, সমাবেশে মুক্তাঙ্গন, জিরো পয়েন্ট, স্টেডিয়াম, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেট এবং গোলাপশাহ্ মাজার সংলগ্ন রাস্তায় ট্রাফিক ব্যবস্থা জোরদার ও অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করা হলো। সমাবেশে অংশগ্রহণ করবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের নেতারা। অনুষ্ঠানের অনুমতি ও ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি।

শেয়ার

পাঠকের মতামত

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান মেডিকেল শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, ...

থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আগামীকাল শুক্রবার দেশে ফিরছেন জাতীয় ...

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশে সম্ভাবনাময় বিভিন্ন খাতে আরও বেশি বিনিয়োগের জন্য থাই বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৪টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ ...

বাংলাদেশ-মালদ্বীপ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে অঙ্গীকার

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম দেশটির প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী হাসান রশীদের ...

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাই‌লেন পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার ...