
রাজশাহীতে দুর্বৃত্তদের হামলায় ডা. কাজেম আলী আহমেদ নামের একজন চিকিৎসক খুন হয়েছেন। রোববার (২৯ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে নগরীর বর্ণালী মোড় এলাকায় একদল দুর্বৃত্ত তার বুকে ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) পুলিশ বক্সের ইনচার্জ মুকুল হোসেন সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
হাসপাতালে একটি সূত্রের দেওয়া তথ্য মতে, নিহত চিকিৎসক ডা. কাজেম আলী আহমেদ চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ছিলেন। তিনি রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে লেখাপড়া শেষ করেছেন। ডা. কাজেম আলী রাজশাহীর ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখতেন। তিনি প্রতিদিনের মতো রোববার লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে বর্ণালীর মোড়ে তার মোটরসাইকেলের গতিরোধ করে একদল দুর্বৃত্ত তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
বিষয়টি নিয়ে বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দীকে কল করা হলে তিনি রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ মুকুল হোসেন বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
- ১জলবায়ু পরিবর্তনের প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ২দেশের ৯ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ৩মালয়েশিয়ায় ৪১৫৯৬ অবৈধ প্রবাসী আটক
- ৪‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৫১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৬রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৭পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ৮এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন
- ৯বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক
- ১০যমুনা ব্যাংকের এজিএম অনুষ্ঠিত
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৭শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু





পাঠকের মতামত