
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা সুজিত রায় নন্দী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার বদ্ধপরিকর। সরকার দিন রাত ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে। সরকারের পাশাপাশি আমাদের চারপাশ বাসা-বাড়ি আমাদেরই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সতর্ক ও সচেতন হতে হবে।
সোমবার (১৩ নভেম্বর) চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে ডেঙ্গু ও জীবানু প্রতিষেধক এবং ডায়াবেটিক চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুজিত রায় নন্দী বলেন, কোভিড-১৯ মহামারি মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের অন্যতম সেরা দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে, ‘আওয়ামী লীগ সরকার এখন ডেঙ্গু মোকাবিলায় হাই অ্যালার্টে কাজ করছে।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা ক্যান্সার, ডায়াবেটিস এবং হৃদরোগের জন্য উন্নত চিকিৎসা ব্যবস্থা চালু করছেন। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বর্তমানে মানবিক ও শান্তিরক্ষা কার্যক্রমে চিকিৎসা সেবায় বাংলাদেশ অসাধারণ মান অর্জন করেছে।’
তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে ডেঙ্গুর মতো রোগের সংক্রমণ প্রতিরোধেও আমাদেরকে সেরকম সতর্ক ও সচেতন হতে হবে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার পরপরই দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে হাসপাতাল প্রতিষ্ঠাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন। বঙ্গবন্ধুর হাতেই বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন ও চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন শুরু হয়।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটোয়ারী দুলাল।
এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভুঁইয়ার সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর,জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ওহিদুর রহমান,পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট দেবাশীষ কর মধু প্রমুখ।
- ১মাদক সংশ্লিষ্টতার সঙ্গে পুলিশ জড়িত থাকলেও ছাড় নয়: ডিআইজি
- ২ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
- ৩স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম
- ৪পোশাকশিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: প্রধানমন্ত্রী
- ৫পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৬বন্যাকবলিত ৩ হাজার ৫০ পরিবারকে ত্রাণ দিল শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ৭সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা
- ৮‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতেই চলবে বৈদেশিক সম্পর্ক : পররাষ্ট্রমন্ত্রী
- ৯মেঘনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু
- ১০UCB Price Sensitive Information
- ১এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ৫০ হাজার কোটি
- ২ভরা মৌসুমে চাঁদপুরে মাছঘাটে প্রচুর পাঙ্গাস আমদানি
- ৩একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ৪এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
- ৫মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান
- ৬সবার জন্য চালু হচ্ছে ‘ন্যাশনাল হেলথ কার্ড’: আইসিটিমন্ত্রী
- ৭আস্থাহীন পুঁজিবাজারে আস্থা ফেরাতে পারবে কি নতুন কমিশন?
- ৮শ্রীপুরে জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে স্থানীয়দের ড্রেন নির্মাণ
- ৯অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
- ১০স্থানীয় সরকার কার্যকর হলেই গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী হবে





পাঠকের মতামত