প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৩ ২:৪৯ পিএম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সহিংসতা ও ষড়যন্ত্র করে ৭ জানুয়ারির নির্বাচন বানচাল করা যাবে না।

তিনি বলেন, দেশে নিরাপত্তা ও উন্নয়নের জন্য বড় হুমকি বিএনপি। বিএনপি যদি মনে করে তারা সন্ত্রাস করবে আর সরকার বসে থাকবে- এটা ভুল ধারণা। হামলা, সহিংসতায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সাধারণ সম্পাদক বলেন, কিছু লোক আছে যারা শঙ্কা, হা-হুতাশ করে, উচ্চতর ডিগ্রি নিয়ে গলা ফাটায়। যা কিছু উন্নয়ন, অর্জন- আমাদের। কিছু লোক প্রশংসা করে না। দেশকে ছোট করতে বিদেশিদের কাছে দেশের বদনাম করে।

সেতুমন্ত্রী বলেন, সব বিষয়ে সেনাবাহিনীকে বিতর্কিত করার পক্ষে নয় আওয়ামী লীগ। স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকলে, এতে আওয়ামী লীগের আপত্তি নেই।

এ সময় শরিকদের আপত্তি থাকলেও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী থাকবে বলেও জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীদের বলা হয়েছে আচরণবিধি মেনে চলতে হবে, বল প্রয়োগ করবে না। প্রতিযোগিতা করতে পারবে। শরিকদের আপত্তি থাকতে পারে। কিন্তু স্পষ্ট বলেছি, স্বতন্ত্র প্রার্থী থাকবে।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সায়েম খানসহ আরও অনেকে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ সিদ্ধান্তের ফলে ...

বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি দেশের সর্বস্তরের ...